যেসব প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে হবে হজযাত্রীদের

জার্নি রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৩:০৮আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২১:৫২

হজযাত্রা (ফাইল ছবি) হজ পালনের জন্য এ বছরও বাংলাদেশ থেকে লক্ষাধিক মুসলমান সৌদি আরবে যাচ্ছেন। বেশিরভাগ হজযাত্রীর জন্যই এ অভিজ্ঞতা নতুন। সৌদি আরবে জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের সার্বক্ষণিক সেবা দেওয়া হয়। এছাড়া রয়েছে বিভিন্ন হজ গাইড। হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে যেসব প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে হবে জেনে নিন।

কাপড়
পুরুষের জন্য ইহরামের সাদা ও সুতি কাপড় দুই সেট। প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরো কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ এক টুকরো কাপড়। নারীদের জন্য সেলাইযুক্ত স্বাভাবিক পোশাকই ইহরামের কাপড়। নারীরা কাপড় বাঁধার জন্য বেল্ট নিতে পারেন। এছাড়া নিজের পছন্দ অনুযায়ী আরামদায়ক পোশাক; যেমন— লুঙ্গি, গেঞ্জি, পাজামা-পাঞ্জাবি, গামছা, তোয়ালে। নারীদের জন্য বোরকা, একসেট শীতের কাপড়, পছন্দ অনুযায়ী আরামদায়ক সালোয়ার-কামিজ কিংবা পর্দা হয় এমন পোশাক।

জরুরি কাগজপত্র
১০ কপি পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ৬ কপি ছবি, পাসপোর্টের ২-৩ পাতার সত্যায়িত ফটোকপি। নারী হজযাত্রীর ক্ষেত্রে শরীয়তসম্মত মাহরামের সঙ্গে সম্পর্কের সনদ ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ। সরকারি চাকরিজীবী হলে অফিস আদেশ দেখাতে হয় বাংলাদেশ ইমিগ্রেশনে। সৌদি সরকার হজযাত্রীদের জন্য ই-ভিসা চালু করেছে। এই ভিসা পাসপোর্টের সঙ্গে যুক্ত থাকে না। কাগজে প্রিন্ট করে দেওয়া হয়। ফলে হজযাত্রীদের এটি আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

ওষুধপত্র
সিভিল সার্জনের কার্যালয় ও যেসব জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল আছে, সেখান থেকে ম্যানিনজাইটিস টিকা বা অন্যান্য ভ্যাকসিন দিয়ে নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সনদ ও টিকাকার্ড লাগবে। নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনও ওষুধ নেওয়া যাবে না। চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা নিলে ভালো। ভিড় বা অন্য কোনও কারণে হারিয়ে বা ভেঙে গেলে তা কাজে লাগবে।কোনও অসুস্থতা কিংবা দুর্ঘটনায় পড়লে বাংলাদেশ হজ মিশনের মেডিক্যাল সদস্যের (চিকিৎসক) সঙ্গে যোগাযোগ করতে হবে।

প্রয়োজনীয় আরও কিছু জিনিস
হজের নিয়মকানুন সংবলিত বই, কোরআন শরিফ, ধর্মীয় পুস্তক, পরিচয়পত্র, পাসপোর্ট, বিমানের টিকিট, ডলার ও টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ, মোবাইল সেট, দুই ফিতার নরম স্পঞ্জের স্যান্ডেল, সাধারণ সাবান, টুথপেস্ট, ব্রাশ, মিসওয়াক, নখ কাটার জন্য নেইলকাটার, খিলাল, সুঁই-সুতা, থালা, বাটি, গ্লাস, কাগজ-কলম, বাংলাদেশি টাকা (দেশে ফেরার পর কাজে লাগবে)।

লাগেজ
মালপত্র নেওয়ার জন্য তালা-চাবিসহ ব্যাগ অথবা স্যুটকেস। ব্যাগ ও লাগেজের ওপর ইংরেজিতে নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর, হজ এজেন্সির নাম, সৌদি আরবে সংশ্লিষ্ট হজ এজেন্সির প্রতিনিধির মোবাইল নম্বর লেখা জরুরি। বাংলাদেশের পতাকাখচিত ট্রলি ব্যাগ (৫৬ সেন্টিমিটারx২৫ সেন্টিমিটারx৪৫ সেন্টিমিটার) ও হাতব্যাগ নিজ দায়িত্ব সংগ্রহ করতে হবে।

হজ ক্যাম্প ও বিমানবন্দর
ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে প্রয়োজনীয় কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে হবে। মালপত্র ঠিকমতো বেঁধে বিমানের লাগেজে দিতে হয়। বিমানের কাউন্টারে মালপত্র রাখার সময় টোকেন দিলে তা যত্ন করে রাখা দরকার। কারণ, জেদ্দা বিমানবন্দরে ওই টোকেন দেখালে ব্যাগ ফেরত দেওয়া হয়। ইমিগ্রেশন ও চেকিংয়ের পর মালপত্র যত্নে রাখুন। বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র, বিমানের টিকিট, টিকা দেওয়ার কার্ড, অন্য কাগজপত্র, টাকা, বিমানে পড়ার জন্য ধর্মীয় বই ইত্যাদি গলায় ঝোলানোর ব্যাগে যত্নে রাখুন।

পরিচিতি নম্বর
প্রত্যেক হজযাত্রীর ৭ সংখ্যার একটি পরিচিতি নম্বর থাকে। এর প্রথম ৪টি সংখ্যা এজেন্সির নম্বর আর শেষ ৩ সংখ্যা হজযাত্রীর পরিচিতি নম্বর। ১০ সংখ্যার ট্র্যাকিং নম্বরটি দিয়ে প্রাক-নিবন্ধনের সময় কম্পিউটারের দেওয়া নম্বর জানা থাকলে ওই হজযাত্রীর তথ্য www.hajj.gov.bd ওয়েবসাইটে পেতে পারেন তার আত্মীয়স্বজন। হজযাত্রীদের তথ্য দেশে পরিবার-পরিজনের কাছে ই-মেইলের মাধ্যমে পৌঁছানো যায়। হারানো হজযাত্রীদের খুঁজে পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ হজ মিশনের আইটি হেল্পডেস্ক সহায়তা করে।

/সিএ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম