দিল্লিতে ইন্ডিগো’র পাঁচটি বিমান গ্রাউন্ডেড

জার্নি ডেস্ক
২৭ জুলাই ২০১৮, ২১:০৫আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২১:১৫

দিল্লিতে ইন্ডিগো’র পাঁচটি বিমান গ্রাউন্ডেড ভারতীয় বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো’র পাঁচটি এয়ারবাস ৩২০নিও এখন দিল্লিতে গ্রাউন্ডেড রয়েছে। এক বিবৃতিতে আকাশসেবা সংস্থাটি বলেছে, ‘প্রাট অ্যান্ড হুইটনির (পিডব্লিউ) কাছ থেকে অতিরিক্ত ইঞ্জিন পেতে আমরা অপেক্ষা করছি। সেগুলো পেলে আগস্টের মাঝামাঝি এসব বিমান মেরামতের জন্য পাঠানো হবে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এয়ারবাস ৩২০নিও এয়ারক্রাফট চালুর পর থেকেই ইঞ্জিন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ইন্ডিগো। ইঞ্জিনে ত্রুটির কারণে গত মার্চে ভারতের দুই আকাশসেবা সংস্থা ইন্ডিগো ও গোএয়ারের ১১টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড করে দেশটির সিভিল এভিয়েশন। ইঞ্জিন কাজ না করায় এ দুটি এয়ারলাইনের কয়েকটি ফ্লাইট বাতিল হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিগো। বাংলাদেশে আগামী ১ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ারলাইন্সটি। সপ্তাহে ঢাকা-কলকাতা রুটে সাতটি ফ্লাইট চলবে তাদের। গত ২৪ জুলাই ঢাকার একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

ব্যবসায়ী ও ভ্রমণকারীদের কথা ভেবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ইন্ডিগো’র ফ্লাইট। প্রমোশনাল অফার হিসেবে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯১৮ টাকা। রিটার্ন টিকিটের মূল্য ৭ হাজার ৮৫ টাকা।

সূত্র: ইকোনমিক টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম