জাতিসংঘের সম্মাননা পেলো ভারতের কোচি বিমানবন্দর

জার্নি ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ২২:৫২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:১৫

ভারতের কোচি বিমানবন্দর ভারতের কোচি বিমানবন্দরে আলোর উৎস হিসেবে সৌরশক্তি প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে। এজন্য জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ পাচ্ছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (সিআইএএল)। 

আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে জমকালো আয়োজনে এই সম্মাননা প্রদান করা হবে। সিআইএএল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে চলছে কোচি বিমানবন্দর। ২০১৫ সালের ১৮ আগস্ট থেকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সেখানে আলোর চাহিদা মেটানো হচ্ছে।

সিআইএএল-এর ব্যবস্থাপনা পরিচালক ভি.জে. কুরিয়ানকে পাঠানো বার্তায় জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক এরিক সোলহেইম বলেছেন, ‘বিশ্বের প্রথম সৌরশক্তিসম্পন্ন বিমানবন্দর হিসেবে আপনারা উচ্চাকাঙ্ক্ষী উদাহরণ সৃষ্টি করেছেন। আমাদের আশা, আগামীতে অনেকে এই পন্থা অনুসরণ করবে।’

সরকারি ও বেসরকারি খাতে এবং সুশীল সমাজের মধ্যে পরিবেশের উন্নয়নে অসামান্য ভূমিকার স্বীকৃতি দিতে ২০০৫ সালে ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ পুরস্কার চালু করে জাতিসংঘ। চারটি বিভাগে দেওয়া হয় এই সম্মাননা। ‘পদক্ষেপ ও অনু্প্রেরণাদায়ক’ শাখায় সেরা হয়েছে কোচি বিমানবন্দর।
২০১৭ সালে পুরস্কৃত অন্যরা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশিলেত, নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, বিশ্বের সবচেয়ে বড় বাইক শেয়ারিং অ্যাপ মোবাইক ও চীনের সাইহানবা সম্প্রদায়।

সূত্র: ইকোনমিক টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের