সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু

নাদিয়া নাহরিন
০২ আগস্ট ২০১৮, ১৪:২৭আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৪:৩৬

পৃথিবীর বিভিন্ন মনোমুগ্ধকর ও অদ্ভুত সেতু নিয়ে ‘বাংলা ট্রিবিউন জার্নি’র নিয়মিত আয়োজনে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও স্পেনের পর আজ রইলো সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার পাঁচটি সেতুর কথা।

সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট
চুনাপাথরের তৈরি এই সেতুতে প্রতিদিন ৩০টি যাত্রীবাহী রেলগাড়ি ঝমাঝম শব্দ তুলে চলাচল করে। চলতে চলতে একসময় ট্রেন যায় সুড়ঙ্গ ধরে। পাহাড়ের মাঝে নির্মিত সেই সুড়ঙ্গ ভ্রমণকারীদের নিয়ে যায় অনেক অতীতে! ২০০৮ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ আলবুলা রেলওয়ে তালিকায় অন্তর্ভুক্ত হয় এই রেলসেতু। সুইজারল্যান্ডের গোহবিন্দেন প্রদেশে ১৯০২ সালের অক্টোবরে এটি চালু হয়।

সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু আরোস জর্জ স্টোন ব্রিজ
দু’পাশে বিশাল পাহাড়। মাঝখানে সবুজ গাছগাছালি ও পাখিরা উঁকি দেয়। নিচে ঝরনার জল ও ছোট ছোট লেক। এমন মনোরম পরিবেশে পাথরের তৈরি ধনুকের মতো বাঁকা ‘আরোস জর্জ স্টোন ব্রিজ’ মন কাড়ে সব পর্যটকের। সুইজারল্যান্ডে পশ্চিমাঞ্চলে সবচেয়ে জনপ্রিয় জায়গা এটাই।

সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু হাই ব্রিজ
গাঢ় লাল রঙা এই সেতু সাপের মতো দেখতে বলেই ‘পাইথন ব্রিজ’ নামে ডাকা হয়। তবে এর আনুষ্ঠানিক নাম ‘হাই ব্রিজ’। আমস্টারডামের ইস্টার্ন ডকল্যান্ডসের স্পোরেনবুর্গ থেকে বোরেনো দ্বীপ পর্যন্ত জলপথে এঁকেবেঁকে চলে গেছে এটি। তবে গাড়ি চলাচল নয়, শুধু পায়ে হাঁটার সেতু ‘হাই ব্রিজ’। এতে সিঁড়িও রয়েছে। সাইক্লিস্টরাও এই সেতু ব্যবহার করে। ২০০১ সালে এটি গড়ে ওঠে। ২০০২ সালে ইন্টারন্যাশনাল ফুটব্রিজ অ্যাওয়ার্ড জেতে এই সেতু।

সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু মোসেস ব্রিজ
সাগরের নীল জলরাশিকে দ্বিখণ্ডিত করে সহযাত্রীদের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন হযরত মুসা (আঃ)। ওপরের ছবিটির সঙ্গে এই গল্পকে মিলিয়ে নিন। দু’পাশে পানি আর মাঝে কাঠের তৈরি রাস্তা। মূলত এটাই ‘মোসেস ব্রিজ’। নেদারল্যান্ডসের হ্যালস্টেরেনের এই সেতু পর্যটকদের মধ্যে বেশ প্রিয়।

সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের চমৎকার ৫ সেতু ওয়াইল্ডলাইফ ক্রসিং
মাইলের পর মাইল, যতদূর চোখ যায় শুধু সবুজ বনের সমারোহ। এরই মাঝে চোখে পড়বে তিনটি রাস্তা। মাঝপথে পাথরের তৈরি সুড়ঙ্গ। এর ওপরে সবুজ রঙা একটি সেতু। এর নিচ দিয়ে গাড়ি চালানোর সময়ে হুট করেই সামনে চলে আসতে পারে বুনো খরগোশ কিংবা হরিণ শাবক। এভাবেই পাড়ি দিতে হয় পুরো সেতু! মূলত বন্যপ্রাণী সংরক্ষণে নেদারল্যান্ডসে এই চমৎকার উদ্যোগ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম