চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা স্পেসএক্সের

জার্নি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৯

চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা স্পেসএক্সের মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স তাদের বিগ ফ্যালকন রকেটের (বিএফআর) মাধ্যমে চাঁদে পর্যটক পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)। শূন্যে মানুষের ভ্রমণের উপযোগী করে তৈরি হচ্ছে এই মহাকাশযান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্পেসএক্সের অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘চাঁদে মানুষের ভ্রমণের ক্ষেত্রে বিশ্বে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে যাচ্ছে স্পেসএক্স। যারা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন, আমাদের বিএফআর মহাকাশযানের মাধ্যমে তাদের সেই স্বপ্নপূরণ হবে।’

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, প্রধান ডিজাইনার ও সিইও ইলোন মাস্ক একইসঙ্গে দক্ষিণ আফ্রিকান, কানাডিয়ান ও আমেরিকান উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানটি এর আগেও চাঁদে পর্যটক পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্স ঘোষণা দেয়, ২০১৮ সালের শেষের দিকে তাদের উদ্যোগে প্রথম পর্যটকবাহী দুটি মহাকাশযান পাঠানো হবে চাঁদে।

স্পেসএক্সের উদ্যোগে চাঁদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা পর্যটকদের নাম ও পরিচয় কিংবা খরচের বিষয়ে কিছু জানা যায়নি। আগামী ১৭ সেপ্টেম্বর এসব ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে টুইটারে জানিয়ে রেখেছে এই মহাকাশ সংস্থা।
সূত্র: বাসস

আরও পড়ুন-
মহাকাশে পর্যটকদের নিয়ে প্রথম ফ্লাইট ২০১৯ সালেই (ভিডিও)

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম