ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে ১৮০০ ফ্লাইট বাতিল

জার্নি ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে ১৮০০ ফ্লাইট বাতিল ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে আমেরিকায় শত শত ফ্লাইট বাতিল হচ্ছে। এ কারণে অচল হয়ে পড়েছে অনেক বিমানবন্দর। এগুলোর কয়েকটির সব ধরনের কাজ স্থগিত রয়েছে। ফ্লাইটঅ্যাওয়ের ডটকম জানিয়েছে, শুক্র ও শনিবারের ১২০০ শিডিউল ফ্লাইট ও বৃহস্পতিবারের ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের অনেক বিমানবন্দরের অপারেশন স্থগিত করা হয়েছে। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর থমকে যায় উইলমিংটন আন্তর্জাতিক বিমানবন্দর। চার্লসনটন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল ওইদিন। এছাড়া নর্থ ক্যারোলাইনার নিউ বার্ন, ফেইটভিল, জ্যাকসনভিল ও সাউথ ক্যারোলাইনার মিরটেল বিচের কাছের বিমানবন্দরগুলোতে একই চিত্র। চার্লোট ডগলাস বিমানবন্দর ও র‌্যালেই-ডারহ্যাম আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ৪৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীরা বিনামূল্যে পরে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে আমেরিকার এয়ারলাইন্স, ডেল্টা এয়ার লাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স, জেটব্লু এয়ারওয়েজ ও স্পিরিট এয়ারলাইন্স অনলাইনে সার্বক্ষণিক সব ধরনের তথ্য জানাচ্ছে।

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে ১৮০০ ফ্লাইট বাতিল অ্যামট্রেক ডটকম জানিয়েছে, বিপজ্জনক এই ঝড়ের কারণে রেলের সময়সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। এছাড়া ক্রুজক্রিটিক ডটকম জানায়, সামুদ্রিক যাত্রায়ও ব্যাঘাত ঘটেছে ফ্লোরেন্সের কারণে। আশা করা হচ্ছে, রবিবার থেকে ক্যারোলাইনাসের বিমানবন্দর, রেল ও সমুদ্রপথ স্বাভাবিক হবে।

এদিকে আমেরিকার উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারকে সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটন কারখানা থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম