সিরাজগঞ্জে নতুন বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪২

সিরাজগঞ্জে নতুন বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই চলছে সিরাজগঞ্জে তৈরি হতে পারে নতুন একটি বিমানবন্দর। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাই শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (২২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক সংলগ্ন চৈত্র্যহাটি এলাকা পরিদর্শন করেছে বেবিচকের ৬ সদস্যের প্রতিনিধি দল।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার একাধিক সংসদ সদস্য নিজ এলাকায় বিমানবন্দর স্থাপনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেবিচককে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এজন্যই গতকাল সেখানে যান তারা।
সম্ভাব্যতা যাচাইয়ে ৬ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেবিচকের পরিচালক (এটিএস অ্যান্ড এরোড্রামস) মো. নুরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন স্থান ঘূরে দেখেছি। এর ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে। এরপর এটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যরাও জানিয়েছেন, প্রয়োজন হলে তারা বিমানবন্দর স্থাপনের উপযোগী আরও স্থান বের করবেন। সিরাজগঞ্জে বিমানবন্দর নির্মাণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার।’
প্রতিনিধি দলে আরও ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো.আবু সুফিয়ান, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম