হোটেল বুকিং দিতে বেছে নিন ওয়েবসাইট

জার্নি ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ২১:৩৬ আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২১:৩৬

হোটেল বুকিং দিতে বেছে নিন ওয়েবসাইট দেশের বাইরে বেড়াতে গেলে থাকার জন্য হোটেল ছাড়া বিকল্প থাকে না বললেই চলে। তবে সাধ্যে আছে এমন হোটেল খুঁজে পেতে হিমশিম খেতে হয়। ফলে ভ্রমণের পরিকল্পনার সময় হোটেল নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়। বেশিরভাগ পর্যটক কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি হোটেল নিতে চান। যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক ও সাশ্রয়ী এমন হোটেলের প্রত্যাশা থাকে অতিথিদের।

এক্ষেত্রে সমাধান হিসেবে আছে হোটেল বুকিংয়ের বেশ কয়েকটি ওয়েবসাইট। এগুলোতে হোটেলের আঙিনা থেকে শুরু করে পুল, বিছানা, বারান্দা, বাথরুমসহ সবকিছুর ছবি থাকে। ফলে পছন্দমাফিক দেখেশুনে বুকিং দিতে পারেন। তুলনামূলকভাবে যেসব ওয়েবসাইটে কম দামে হোটেলের খোঁজ মেলে, সেগুলোই বেশি জনপ্রিয়।

গন্তব্য অথবা নির্দিষ্ট হোটেলের নাম লিখে চেক-ইন ও চেক-আউটের তারিখ আর অতিথি ও রুমের সংখ্যা উল্লেখ করে সার্চ দিলেই প্রয়োজনীয় সব তথ্য চলে আসবে। শুধু বুকিং দিয়ে নির্বাচিত হোটেলে গিয়ে কিংবা কাছাকাছি সময়ে অর্থ পরিশোধ করতে চাইলে খেয়াল করবেন ফ্রি ক্যানসেলেশন কথাটি আছে কিনা।

এছাড়া প্রায় প্রতিটি হোটেলেরই নিজস্ব ওয়েবসাইট আছে। একনজরে দেখে নিন হোটেল বুকিংয়ের সেরা ২০ ওয়েবসাইট। এগুলোতে ক্লিক করে পছন্দের হোটেল বুকিং দিতে পারেন চাইলে। 

১. হোটেলস ডটকম
২. অরবিৎজ
৩. এক্সপেডিয়া
৪. বুকিং ডটকম
৫. ট্রাভেলোসিটি 
৬. অ্যাগোডা
৭. ট্রিপঅ্যাডভাইজর
৮. হটউইয়ার
৯. প্রাইসলাইন
১০. ওয়ানট্রাভেল
১১. ট্রিভাগো
১২. হোস্টেল ওয়ার্ল্ড ডটকম
১৩. কায়াক
১৪. হোটেল রিজারভেশন সার্ভিস
১৫. হোটেলস কম্বাইন্ড ডটকম
১৬. এয়ারবিএনবি
১৭. হোটেল টুনাইট
১৮. হোটেলজ ডটকম
১৯. ক্যানসেলন ডটকম
২০. ট্রাভেল জু





/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়