টোয়াব সদস্যদের বিশেষ মূল্যে সেবা দেবে হোটেল গ্র্যান্ড পার্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ২২:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:৫৩

টোয়াব সদস্যদের বিশেষ মূল্যে সেবা দেবে হোটেল গ্র্যান্ড পার্ক ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যদের বিশেষ মূল্যে আকর্ষণীয় সেবা দেবে বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ক। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ ও হোটেল গ্র্যান্ড পার্কের মহাব্যবস্থাপক সাদিক আহসান।

জানা গেছে, সেবা নেওয়ার পাশাপাশি টোয়াব সদস্যরা পর্যটকদের কাছে হোটেল গ্র্যান্ড পার্কের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরবে।

টোয়াব সভাপতির কার্যালয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনটির পরিচালক (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মোহম্মদ ইকবাল হোসেন, পরিচালক (প্রিন্ট অ্যান্ড মিডিয়া) সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. তসলিম আমিন শোভন, পরিচালক তৌফিক রহমান, উপদেষ্টা সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু ও তানভীর আহমেদ, হোটেল গ্র্যান্ড পার্কের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মুহাম্মদ মিনহাজুল ইসলাম প্রমুখ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম