শুধু মেয়েদের নিয়ে সুন্দরবন ভ্রমণ

জার্নি রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২১:০৮

সুন্দরবন (ছবি: উইকিমিডিয়া কমন্স) ভ্রমণ বিষয়ক ফেসবুক পেজ ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার সদস্যদের আয়োজনে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে ট্যুর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভ্রমণে অংশ নিতে পারবেন শুধু মেয়েরা।

জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নন-এসি বাসে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা দেবেন নারী পর্যটকরা। পরদিন ভোরে খুলনায় পৌঁছে লঞ্চে উঠবেন তারা। দুই রাত লঞ্চে থাকার পর ৯ ডিসেম্বর সন্ধ্যায় খুলনায় পৌঁছাবেন সবাই। ১০ ডিসেম্বর সকালে তাদের ঢাকায় ফেরার কথা।

ভ্রমণের স্পটগুলো হলো—করমজল, হাড়বাড়িয়া, কচিখালি, কটকা, জামতলী বিচ, টাইগার পয়েন্ট, হিরণ পয়েন্ট। এছাড়া দুবলারচরে যাওয়ার পরিকল্পনা আছে। একইসঙ্গে দেওয়া হবে স্পটগুলোর গাইড, বন মন্ত্রণালয় থেকে অস্ত্রধারী গার্ড, তিন দিনের নাশতা, মধ্যাহ্নভোজ, সান্ধ্যকালীন ভোজ ও রাতের খাবার।

ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রতিষ্ঠাতা সাকিয়া হক বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘শুধু মেয়েদের নিয়ে ট্যুর সচরাচর হয় না। আর সুন্দরবনে সম্ভবত আমরাই প্রথম শুধু মেয়েদের নিয়ে ভ্রমণের আয়োজন করেছি। আমাদের সঙ্গে এই ট্যুরে যেতে নাম নিবন্ধনের শেষ তারিখ ১৫ নভেম্বর। বিকাশ, রকেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে।’
ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার এই ট্যুরের ফি জনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা। শিশুদের জন্য (১০ বছরের নিচে) ইভেন্ট ফি ৩ হাজার ৭০০ টাকা। ছাত্রীদের পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিতে হবে।

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম