বিমান সংস্থাগুলোকে নিরাপত্তা সতর্কবার্তা পাঠাচ্ছে বোয়িং

জার্নি ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৬:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:১৫

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ আকাশযান আমেরিকান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং বিশ্বজুড়ে ২১৯টি ৭৩৭ ম্যাক্স আকাশযান সরবরাহ করেছে। এগুলোর পরিচালনাকারী বিমান সংস্থাগুলোকে নিরাপত্তা সতর্কতা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বোয়িং। গত সপ্তাহে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হলো।

সতর্কবার্তায় ব্যাখ্যা করা হবে, ফ্লাইট পর্যবেক্ষণ সিস্টেমে বিপত্তি দেখা দেওয়ার মতো পরিস্থিতিতে পড়লে পাইলটের কী করা উচিত। লায়ন এয়ারের বিমান দুর্ঘটনার কারণ জানতে চলমান তদন্তে প্রাথমিকভাবে যা পাওয়া গেছে সেই অনুযায়ী বুলেটিন হিসেবে এই সতর্কতা দেওয়া হচ্ছে।

প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও পাইলটরা যেন তাদের কাজ করতে পারে বোয়িংয়ের বিমানগুলোতে তেমন নিরাপত্তা পদ্ধতি রয়েছে। যেমন, ম্যাক্স সিরিজের আকাশযান থেমে যেতে বাধ্য হলে স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে নিচে নেমে যেতে থাকে।

জানা গেছে, ম্যাক্স সিরিজের আরও সাড়ে চার হাজার বিমান তৈরির অর্ডার আছে বোয়িংয়ের কাছে। বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা এগুলো কিনে নেবে।

সূত্র: এয়ারলাইনার ওয়াচ

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম