মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণে দেশীয় পর্যটকদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের হলিডে প্যাকেজের আওতায় ট্যাক্স ও সারচার্জসহ রিটার্ন এয়ার টিকিট, আবাসন ব্যবস্থা, সকালের নাশতা, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে ইউএস-বাংলায় চড়ে কুয়ালালামপুরে যাওয়া যাবে। দু’রাত তিন দিনের জন্য কুয়ালালামপুর ভ্রমণে হলিডে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি নূন্যতম ২৯ হাজার ৯৯০ টাকা। তিন রাত চার দিনের জন্য সিঙ্গাপুর ভ্রমণের প্যাকেজ মূল্য জনপ্রতি নূন্যতম ৪০ হাজার ৯৯০ টাকা।
পর্যটকদের পছন্দ অনুযায়ী ছয় মাসের সহজ কিস্তিতে বিনা সুদে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। ভ্রমণপিপাসুদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতিষ্ঠার চার বছরের অধিক সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খাতে ৫১ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে। বর্তমানে এশিয়ায় অন্যতম পর্যটকদের তীর্থস্থান কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, কলকাতাসহ মোট সাতটি দেশে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।








