৪৮তম বিজয় দিবসে ইউএস-বাংলার টিকিটে ৪৮ শতাংশ মূল্যছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:২৮

ইউএস-বাংলার আকাশযান (ছবি: মীর রিদোয়ান সাঈদ) এবারের ১৬ ডিসেম্বর ৪৮তম বিজয় দিবস। এ উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটে ৪৮ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শনিবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইউএস-বাংলার সব সেলস অফিস ও ট্রাভেল এজেন্টের কাছে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৪৮ শতাংশ ছাড়ে টিকিট কেনা যাবে। ১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত এসব টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, মূল্যছাড় মূলত ভাড়ার ওপর নির্ধারিত হবে। এক্ষেত্রে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ দিতে হবে যাত্রীকে।

বিশেষ অফারটি অভ্যন্তরীণ সব গন্তব্য ও বাংলাদেশ থেকে ইউএস-বাংলার যেসব আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে বিজনেস ও ইকোনমি উভয় শ্রেণির ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করে, শীতকালে ভ্রমণপিপাসুদের জন্য এই মূল্যছাড় বিভিন্ন গন্তব্যে অনায়াসে যেতে সহায়ক হবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম