বিশ্ব সিভিল এভিয়েশন দিবস: সব দেশের সুরক্ষা চায় আইকাও

জার্নি ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৪

বিশ্ব সিভিল এভিয়েশন দিবস: সব দেশের সুরক্ষা চায় আইকাও প্রতি বছরের ৭ ডিসেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস। এ উপলক্ষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (আইকাও) সভাপতি ওলোমুয়িওয়া বেনার্ড আলিউ ও সাধারণ সম্পাদক ড. ফ্যাঙ লিউ। 

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটি দেশও যেন বাদ না পড়ে সেজন্য একসঙ্গে কাজ করবো।’ বিমান চলাচলে সব দেশের সুরক্ষা নিশ্চিতকরণের বার্তা দেওয়া হয়েছে এর মাধ্যমে।
আজ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হয়েছে। তবে বাংলাদেশে ছিল না কোনও উদ্যোগ।
আইকাও জানিয়েছে, গত বছর ৩ কোটি ৭০ লাখ বাণিজ্যিক ফ্লাইটে ৫ কোটি ৬০ লাখ টন মালামাল আনা-নেওয়া করা হয়েছে। ২০১৭ সালে আকাশপথে যাতায়াত করেছেন ৪১০ কোটি যাত্রী। ফলে বিশ্বব্যাপী সাড়ে ৬ কোটি মানুষের কর্মসংস্থা তৈরি হয়েছে এভিয়েশনে।
ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মাঝামাঝির মধ্যে যাত্রী সংখ্যা ও বিমান পরিচালনা কার্যক্রম দ্বিগুণ হয়ে যাবে। তখন বিশ্বজুড়ে দিনে ২ লাখ ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করবে। বর্তমানে দিনে ১ লাখ ফ্লাইটে ১ কোটিরও বেশি যাত্রী আকাশপথে চলাচল করে। এই সংখ্যা আগামী ১৫ বছরে হয়ে যাবে দ্বিগুণ।
আইকাও হলো জাতিসংঘের বিশেষ সংস্থা। বিশ্বজুড়ে নিরাপদ ও সুনিয়ন্ত্রিত আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১৯৪৪ সালে এটি গঠন করা হয়। ১৯২টি সদস্য রাষ্ট্রের সহযোগিতায় ফোরাম হিসেবে কাজ করে এই সংস্থা। আগামী বছর এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম