তাজমহলের টিকিটের দাম বৃদ্ধি

জার্নি ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০৯

তাজমহল (ছবি: উইকিপিডিয়া) ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য তাজমহলে কে না যেতে চায়! কিন্তু সেখানে ঢোকা আগের চেয়ে আরও ব্যয়সাপেক্ষ হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকার এ সপ্তাহে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনাটির প্রবেশমূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

তাজমহলের সৌন্দর্য উপভোগের জন্য বিদেশি পর্যটকদের বেলায় টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০০ রুপি। একইসঙ্গে মূল সমাধিতে যেতে বাড়তি ২০০ রুপি দিতে হবে তাদের।

শুধু বিদেশিদের জন্যই নয়, ভারতীয়দেরও এখন থেকে বেশি রুপি দিয়ে টিকিট কিনে তাজমহলে যেতে হবে। ভারতের নাগরিকদের জন্য ৫০ রুপি থেকে মূল্যবৃদ্ধি করে টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ রুপি। অবশ্য সব দেশের অনুর্ধ্ব ১৫ বছরের শিশু-কিশোররা বিনামূল্যে তাজমহলে ঢুকতে পারবে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর নাগরিকটা বিশেষ ছাড় পেয়ে থাকে টিকিটে।

অতিরিক্ত পর্যটক সামাল দেওয়ার লক্ষ্যই তাজমহলের টিকিটের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ভারত সরকার। প্রতি বছর সেখানে ৭০ লাখ দর্শনার্থী ভিড় করে। এ কারণে ভিড়ভাট্টা সৃষ্টি ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে বলে মনে করা হয়।

তাজমহলের টিকিটের দাম বৃদ্ধি দিনে দিনে তাজমহলে দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে। তাই তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এ বছরের মার্চে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তখন নিয়ম করা হয়, কেউই তিন ঘণ্টার বেশি অবস্থান করতে পারবেন না।

অবশ্য ইনট্রিপিড ট্রাভেলের রিজিওনাল পরিচালক দারশিকা জোন্স মনে করেন, তাজমহল ছাড়াও ভারতে উপভোগ করার মতো অনেক প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য রয়েছে। ভ্রমণপিপাসুরা চাইলে ভারতে প্রাচীন ধ্বংসাবশেষ ও মনোমুগ্ধকর মন্দির দেখতে পারে।

সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশে তাজমহল গড়ে তোলেন। এটি একটি রাজকীয় সমাধি। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপনা। 

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তালিকায় উল্লেখযোগ্য স্পেনের বার্সেলোনা, ইতালির ভেনিস ও ক্রোয়েশিয়ার দুব্রভনিক। বার্সেলোনার মেয়র নিয়ম করেছেন, ক্রুজ জাহাজে চড়ে এই শহরে আসা পর্যটকদের ট্যুরিস্ট ট্যাক্স দিতে হবে।

কিছু দেশ কম ভ্রমণের ব্যাপারে উৎসাহ জোগানোর চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে প্রতিদিন পর্যটকদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে। যেমন ভূটান রোজ ২৫০ ডলার করে নিচ্ছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম