নেপালে ১০০ রুপির ওপরে ভারতীয় নোট নিষিদ্ধ

জার্নি ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

ভারতীয় মুদ্রা নেপালে বেড়াতে গেলে ভ্রমণকারীদের বড় অংশ ভারতীয় রুপি ব্যবহার করে ও সঙ্গে রাখে। কারণ নেপালিদের মধ্যে ব্যবসা, সঞ্চয় ও লেনদেনের ক্ষেত্রে এই রুপির ব্যবহার ব্যাপক। ফলে নেপালে ভারতীয় মুদ্রা ব্যবহার হয় দেদার। কিন্তু ভারতীয় ১০০ রুপির ওপরে সব অঙ্কের নোট নিষিদ্ধ করেছে নেপাল সরকার।

নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকবুল প্রসাদ বাসকোতা বলেছেন, ‘আমাদের দেশের নাগরিকদের ভারতীয় ব্যাংক নোট ১০০ রুপির বেশি না রাখা ও ব্যবহার না করার আহ্বান জানাই। কারণ এটি অবৈধ।’

নেপালে ভারতীয় মুদ্রার গ্রহণযোগ্যতা থাকলেও ৫০০ রুপি ও ১০০০ রুপির নোট ব্যবহার করা এখন থেকে কঠিন হবে। ভারতে কর্মরত নেপালিরা এখন থেকে ইলেক্ট্রনিক্যালি বাড়িতে টাকা পাঠাবেন। আর নগদ পাঠালে অঙ্কটা থাকতে হবে ১০০ রুপির মধ্যে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মন্তব্য, ১০০ রুপির বেশি ভারতীয় মুদ্রা নিষিদ্ধে কারণে নেপালে ভারতীয় পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তারা নেপালেও নিজ দেশের মুদ্রা খরচ করে থাকে। এ কারণে হিমালয়ের দেশটিতে পর্যটক সমাগমে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, ভারতের অনুরোধেই নাকি নেপাল সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে! ভারত সরকারের দাবি, সম্প্রতি ৫০০ ও ১০০০ রুপির বিপুলসংখ্যক জাল নোট ধরা পড়েছে।

২০১৬ সালে পুরনো ৫০০ ও ১ হাজার রুপির নোটের জায়গায় ২ হাজার, ৫০০ ও ২০০ রুপির নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ে ভারত সরকার।

ভারত হলো নেপালের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটির ভোক্তা পণ্যের অধিকাংশই ভারত থেকে যায়। নেপালের মতো ভুটানেও ভারতীয় মুদ্রার ব্যবহার হয় ব্যাপক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম