কেন বিমানে যাত্রীরা ওঠার সময় দরজায় দাঁড়ান কেবিন ক্রু

জার্নি ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০

কেন বিমানে যাত্রীরা ওঠার সময় দরজায় দাঁড়ান কেবিন ক্রু যেকোনও ফ্লাইটের শুরুতে কেবিন ক্রু সদস্যরা যাত্রীদের স্বাগত জানান। এর পাশাপাশি প্রত্যেক যাত্রীর বোর্ডিং পাস দেখে তার আসন কোথায় তা দেখিয়ে দেন তারা। শুধু এজন্যই তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, ব্যাপারটা কিন্তু তা নয়। একইসঙ্গে শারীরিক বৈশিষ্ট্য ভালো এমন যাত্রীদের নজরে রাখেন ফ্লাইট অ্যাটেনড্যান্টরা। একজন বিমানবালা এই তথ্য জানিয়েছেন।

ঘন ঘন বিমানে যাতায়াত করলে দেখা যাবে, যাত্রীরা হেঁটে হেঁটে বিমানে ওঠার সময় অন্তত একজন হলেও কেবিন ক্রু দরজায় দাঁড়িয়ে থাকেন। আপাতদৃষ্টিতে যাত্রীদের শুভেচ্ছা জানানো ও আসন খুঁজে পেতে সহায়তাই তাদের উদ্দেশ্য মনে হতে পারে। কিন্তু এর মাধ্যমে ফ্লাইটের নিরাপত্তা বজায়ের প্রস্তুতি নেওয়া হয়। কেবিন ক্রু সদস্যরা মূলত বিমানে ওঠা সব যাত্রীকে পরখ করে নেয়।

মার্কিন প্রশ্নোত্তরের সামাজিক ওয়েবসাইট কুরা ব্যবহারকারীদের কাছে একজন ফ্লাইট অ্যাটেনড্যান্ট জানান, যাত্রীদের মধ্যে যারা দেখতে তুলনামূলকভাবে শক্তিশালী তাদের দিকেই নজর রাখেন বিমানবালারা। বিমানে পেশীবহুল শক্তিশালী মানুষ থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন ২৭ বছর ধরে ফ্লাইট অ্যাটেনড্যান্ট হিসেবে কাজ করা জেনিস ব্রিজার। তিনি বলেছেন, ‘যাত্রীদের মধ্যে কাউকে পেশীবহুল, শক্তিশালী ও শারীরিকভাবে ফিট মনে হলে বিমানবালারা তার বা তাদের চেহারা ও তারা কোথায় বসেছে তা মনে রাখেন। তবে ব্যক্তিগত কোনও কারণে নয়, ফ্লাইট চলাকালীন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হলে ওই শক্তিশালী ব্যক্তিদের সহায় ধরে নেন বিমানবালারা। বিমানের অভ্যন্তরে যদি হামলা হয় তাহলে এই মানুষগুলোর কাছেই সহযোগিতার জন্য যান তারা।’

জেনিস ব্রিজার আরও জানান, পরিস্থিতি প্রতিকূল হবে বুঝলে বিমানবালারা বিচক্ষণতার সঙ্গে আলাদাভাবে গিয়ে ওই মানুষগুলোর মধ্যে একজনের কাছে যান। প্রয়োজন পড়লে সহযোগিতা করবেন কিনা তা জানতে চেয়ে প্রস্তুত থাকতে বলা হয় তাকে। বিমানে হামলার ঘটনা কেউই প্রত্যাশা করে না। তবে সতর্কতা হিসেবে এই প্রস্তুতি নেওয়া হয়।

অবশ্য চেহারা বা শারীরিক কাঠামো দেখে যাত্রীদের মূল্যায়ন করা সবসময় ফলপ্রসূ নাও হতে পারে। দরজায় দাঁড়িয়ে বিমানবালাদের এই পর্যবেক্ষণ কার্যক্রমের আরেকটি অংশ হলো, কেউ মাতাল কিনা তা পরখ করা। কেবিন ক্রু সদস্যরা ঝুঁকিপূর্ণ মনে করলে মাতাল যেকোনও যাত্রীকে বিমানে ওঠার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারেন।

এছাড়া কোনও যাত্রী অসুস্থ কিনা তাও দরজায় দাঁড়িয়ে পরখ করে দেখেন বিমানবালারা। রোগী থাকলে ফ্লাইটে জীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। এমন কাউকে বিপজ্জনক মনে হলে বিমানে উঠতে বাধা দেন তারা।

সূত্র: ডেইলি এক্সপ্রেস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম