‘মাই এমিরেটস পাস’ থাকলেই ৫০ শতাংশ ছাড়

জার্নি ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:০৯

‘মাই এমিরেটস পাস’ থাকলেই ৫০ শতাংশ ছাড় দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটসে ভ্রমণকারী যাত্রীদের জন্য সুখবর। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের ৫০০টি স্থানে বিভিন্ন পণ্য ও সেবার ওপর ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন তারা। অফারটি এ বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। শুক্রবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এয়ারলাইনটি।

‘মাই এমিরেটস পাস’ হলো এমিরেটস এয়ারলাইনের একটি খণ্ডকালীন পাস। দুবাই অথবা দুবাই হয়ে ভ্রমণকারী এমিরেটস যাত্রীদের বোর্ডিং পাসই একটি স্বয়ংসম্পূর্ণ মেম্বারশিপ প্যাকেজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বোর্ডিং পাস ও এর সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণকারীরা বিভিন্ন স্থানে মূল্যছাড় সুবিধা ভোগ করতে পারবেন।

জানা গেছে, ‘মাই এমিরেটস পাস’ ব্যবহারকারীরা ফাইন ডাইনিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত, জনপ্রিয় শপিং আউটলেটগুলোতে ৩০ শতাংশ পর্যন্ত, বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি যেমন ওয়াটার স্পোর্টস ও নাইট গলফ কোর্স টিকিটের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

‘মাই এমিরেটস পাস’ থাকলেই ৫০ শতাংশ ছাড় এমিরেটস বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা বাংলাদেশ থেকে দুবাই হয়ে বিশ্বের ছয়টি মহাদেশের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।
এমিরেটসের সবশ্রেণিতে ভ্রমণকারীদের জন্য এয়ারলাইনটির বিনোদন প্রোগ্রাম আইস-এ চার হাজারের অধিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, গান-বাজনা, নাটক, গেমসসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগের সুযোগ রয়েছে। এছাড়া বিনামূল্যে ২০ এমবি ওয়াইফাই সুবিধা দেওয়া হয় যাত্রীদের।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম