ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলার দুই টিকিটের সঙ্গে হোটেলে থাকা ফ্রি

জার্নি রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:০৯

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি: মীর রিদওয়ান সাঈদ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এই রুটে যাত্রীসেবা দেবে দেশের বেসরকারি বিমান সংস্থাটি। এ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে ইউএস-বাংলা। ঢাকা-ব্যাংকক রুটের দুটি টিকিট কিনলেই দুই রাত হোটেলে ফ্রি থাকার সুযোগ মিলবে।

জানা গেছে, জনপ্রতি ২০ হাজার ৫০০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকিটের সঙ্গে দুই রাত হোটেলে থাকার সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে। এতে ৮টি বিজনেস ক্লাসসহ মোট আসন সংখ্যা ১৬৪টি।

স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ইউ-এস বাংলার উড়োজাহাজ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম