শ্রীমঙ্গলে ভ্রমণপ্রেমীদের জন্য হিমাচল ট্যুরিস্ট লজ

রাফসান জানি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২৩:২৬

হিমাচল ট্যুরিস্ট লজ লাউয়াচড়া বন, হাওর, বাইক্কা বিল, মাধবপুর লেক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ইস্পাহানি টি গার্ডেন, নূরজাহান টি গার্ডেন— শ্রীমঙ্গলে ভ্রমণপিপাসুদের জন্য বেড়ানোর অনেক জায়গা। চা বাগান আর ব্যক্তি উদ্যোগে বানানো দুটি চিড়িয়াখানাও আছে।
একদিনে সব স্পট ঘুরে ফেলা সহজ নয়। তাই থাকার জন্য চাই জুতসই হোটেল। এক্ষেত্রে তুলনামূলক কম খরচে নিরিবিলি থাকার জন্য ভ্রমণপিয়াসীরা বেছে নিতে পারেন হিমাচল ট্যুরিস্ট লজ। শ্রীমঙ্গল শহর থেকে চার কিলোমিটার দূরে এটি অবস্থিত। এর কাছাকাছি দূরত্বেই আছে পর্যটন স্পটগুলো।

হিমাচল ট্যুরিস্ট লজ হিমাচল ট্যুরিস্ট লজে রয়েছে সুন্দর ও গোছানো সাতটি কক্ষ। সামনে বড় আঙিনা। ওপরে দোতলার একপাশে রয়েছে খোলা ছাদ। ছাদে বসে আশেপাশের প্রকৃতি ও নির্জনতা বেশ উপভোগ্য। সেখানে চাইলে তাঁবুতেও থাকা যায়।

হিমাচল ট্যুরিস্ট লজ অতিথিদের সৌজন্য হিসেবে সকালের নাশতা সরবরাহ করে কর্তৃপক্ষ। চাওয়া মাত্র চা মিলবে লজে। দিনের অন্যবেলার খাবার পাওয়া যাবে বাড়তি টাকায়। তবে তা বাইরে যেকোনও জায়গায় খাওয়ার খরচের তুলনায় কম। এছাড়া আগে থেকে জানালে স্থানীয় গানের দল, মণিপুরী বা খাসিয়া নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়।

হিমাচল ট্যুরিস্ট লজ শ্রীমঙ্গল শহর বা হিমাচল লজ থেকে কাছাকাছি স্পটগুলোতে যাতায়াতের জন্য রয়েছে সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া খোলা জিপে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে লজ কর্তৃপক্ষের সহায়তা চাইলে পাওয়া যায়। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে নিরাপদ ব্যবস্থা।

হিমাচল ট্যুরিস্ট লজ হিমাচল লজে ইকোনমি কাপল রুমের ভাড়া সর্বনিম্ন ১৫০০ টাকা। আড়াই হাজার টাকায় পাওয়া যাবে ডিলাক্স কাপল (এসি) রুম। এছাড়া ৩০০০ টাকায় রয়েছে ডিলাক্স ডাবল (এসি) রুম।
ছবি: লেখক

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম