সরাসরি চেন্নাই যাবে ইউএস-বাংলা

জার্নি রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮

৩১ মার্চ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইটটি চলাচল করবে। বামে চেন্নাই সিটি টেম্পল, ডানে ইউএস বাংলার বিমান। ছবি- সংগৃহীত

ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ১৫,০০৫ ও রিটার্ন ভাড়া ২৪,০১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ১৬,০০৩ ও রিটার্ন ভাড়া ২৬,০১৩ টাকা রাখা হবে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ও চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং চেন্নাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া শহরটি থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।

চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। শহরটি শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। চেন্নাইকে বলা হয় ভারতের মোটরগাড়ি শিল্পের রাজধানী। এখানে দেশটির প্রায় ৪০ শতাংশ মোটর প্রতিষ্ঠানের ভিত্তি রয়েছে। ভারতে উৎপাদিত গাড়ির একটি প্রধান অংশ এখানেই তৈরি হয়। চেন্নাইয়ের পূর্ব উপকূলে রয়েছে ১২ কিলোমিটার দীর্ঘ মেরিনা সমুদ্র-সৈকত, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র-সৈকতগুলোর একটি।

চেন্নাইয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। সেখানকার গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো হলো অ্যাপোলো হসপাতাল, অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল, এসআরএম মেডিক্যাল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, চেট্টিনাদ স্বাস্থ্য সিটি, এমআইওটি হাসপাতাল, শ্রী রামচন্দ্র মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভাসান স্বাস্থ্য পরিষেবা, ড. মেহতা হাসপাতাল, গ্লোবাল হাসপাতাল ও স্বাস্থ্য সিটি, শঙ্কর নেত্রালয়া, বিজয়া মেডিক্যাল এডুকেশনাল ট্রাস্ট ও সিএমসি (ভেলোর)।
থাইল্যান্ডের মতো ভারতের মেডিক্যাল ট্যুরিজম বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। প্রতি বছর ১০ থেকে ১২ লাখ লোক ভারতে যায়। এর মধ্যে ২০ শতাংশ মানুষ চিকিৎসা ভিসা নিয়ে যায়। তবে প্রকৃত অর্থে চিকিৎসার্থে যাওয়া লোকের সংখ্যা আরও বেশি হবে। অন্যরা টুরিস্ট ভিসা নিয়ে ভারতে যায়। বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকায় সেখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত ও একইসঙ্গে সাশ্রয়ী। এর বেশিরভাগ সেবা তামিলনাড়ুর এই শহরে পাওয়া যায়।
ইউএস-বাংলা জানায়, ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

/সিএ/এম/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম