শাহজালালে যাত্রীদের জন্য রেড চ্যানেল চালু

জার্নি রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক আদায়ে গ্রিন চ্যানেলের পাশাপাশি রেড চ্যানেল চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ডব্লিউসিও নীতিমালা অনুসরণে ওই গ্রিন ও রেড চ্যানেল চালু হলো।

রেড চ্যানেল প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, যেসব যাত্রীর কাছে কোনও শুল্ক-করযুক্ত পণ্য থাকবে না তারা ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করতে পারবেন।

তবে কোনও যাত্রী যদি গ্রিন চ্যানেল অতিক্রম করেন ও তার কাছে নির্ধারিত ওজনের বেশি বা ট্যাক্সযুক্ত পণ্য থাকে তখন জরিমানাসহ ট্যাক্স দিতে হবে।

অন্যদিকে শুল্ক-করযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে প্রবেশ করে প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে কাস্টম হল ত্যাগ করা যাবে। কোনও যাত্রী যদি স্বীকার করেন, তার কাছে ট্যাক্সযুক্ত পণ্য আছে। সেক্ষেত্রে তার কাছ থেকে শুধু ট্যাক্স নেওয়া হবে, জরিমানা করা হবে না।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম