বিমানের হ্যাঙ্গারে প্রস্তুত ময়ূরপঙ্খী

জার্নি রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২১:০০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২৩:২৮

বিমানের হ্যাঙ্গারের সামনে ময়ূরপঙ্খী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছিনতাই চেষ্টার কবলে পড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রস্তুত। মেরামতের কাজ শেষে এটি আবারও ওড়ার অপেক্ষায় রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি মিললেই বুধবার (৬ মার্চ) থেকে উড়বে এই আকাশযান।

বিমানটি প্রাথমিক মেরামত শেষে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আনা হয়। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিমানই পরীক্ষা করে দেখা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছে। ময়ূরপঙ্খীর রেজি. নং এস২এএইচভি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামতের কাজ শেষ হয়েছে। বেবিচক অনুমতি দিলেই বিমানটি ফের যাত্রী পরিবহন শুরু করবে। বুধবার থেকেই এটি আবারও পরিচালনা করা সম্ভব হবে আশা করছি।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক