জার্মানির পরিবর্তে ভুলে স্কটল্যান্ডে চলে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট

জার্নি ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৫:০০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:০৯

ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জার্মানির ডুসেলডর্ফের পরিবর্তে চলে গেলো স্কটল্যান্ডের এডিনবরায়! সোমবার (২৫ মার্চ) সকালে স্কটিশ রাজধানীতে নেমে বিমানটির সব যাত্রী হতবাক। লন্ডন সিটি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন তারা।

এত বড় ভুল হলো কীভাবে? আদতে গোড়াতেই ছিল গলদ। ফ্লাইট পরিকল্পনাই করা হয়েছিল ভুল। এ কারণে পাইলট ও কেবিন ক্রুরা ধরে নিয়েছিলেন, ফ্লাইটটি এডিনবরার দিকে নিতে হবে। অবশ্য সেখানে অবতরণের পরপরই তারা ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দেন।

ব্রিটিশ এয়ারওয়েজের সহায়ক বিমান সংস্থা বিএ সিটি ফ্লাইয়ারের পক্ষে ফ্লাইটটি পরিচালনা করেছে জার্মান লিজিং কোম্পানি ডব্লিউডিএল এভিয়েশন। তাদের কার্যালয়েই ভুল ফ্লাইটের পরিকল্পনা লিপিবদ্ধ হয়।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের শিক্ষার্থী পিওটা পমিয়েনস্কি সিএনএনকে জানান, তার প্রেমিকা সোফিয়া সাবো ওই ফ্লাইটে ডুসেলডর্ফ যাচ্ছিলেন। কিন্তু ভুল করে পাইলট অবতরণ করেন এডিনবরায়। পমিয়েনস্কি বলেন, ‘ফ্লাইট রাডারে দেখেছি, দক্ষিণ দিকের পরিবর্তে ফ্লাইটটি উত্তর দিকে যাচ্ছে। ধারণা করেছি সিস্টেমে ভুলের কারণে এটা হতে পারে। কিন্তু সাবো আমাকে জানায়, তারা এডিনবরায় চলে গেছে!’

ডব্লিউডিএল এভিয়েশনের বিমান সোফিয়া সাবো সিএনএনকে জানান, উড়োজাহাজের জানালায় তাকিয়ে পাহাড়-পর্বত দেখে বুঝে ফেলি কোথাও গণ্ডগোল হয়েছে। কারণ ডুসেলডর্ফের দিকে যেতে জার্মান ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ দেখা যায়। তিনি বলেন, ‘অবতরণের সময় সারি সারি পাহাড়-পর্বত দেখেই মনে হয়েছে, ইস্টার্ন নেদারল্যান্ডস কিংবা ওয়েস্টার্ন জার্মানি এমন নয়। পরে ভেবেছি, পাইলট বোধহয় আঁকাবাঁকা পথে যাচ্ছেন। এরপর পাশে বসা আমার সহকর্মী গুগল ম্যাপ দেখতে বলেন। তাতে বুঝলাম ইংল্যান্ডের কারলাইল শহরের আশপাশে আছি। মুহূর্তেই এই তথ্য গোটা বিমানে ছড়িয়ে পড়লো। এতে করে যাত্রীদের মধ্যে বলাবলি হচ্ছিল তারা কোথায় যাচ্ছেন। কারণ তাদের সবার গন্তব্য ডুসেলডর্ফ।’

ডুসেলডর্ফ এডিনবরায় উড়োজাহাজ অবতরণের পর ফ্লাইট অ্যাটেনড্যান্টের মুখে শোনা যায়, ‘ডুসেলডর্ফের যাত্রীরা সবাই হাত তুলুন।’ সোফিয়া সাবো জানান, সব যাত্রীই তখন হাত তুললে অবাক হন বিমানবালারা। এরপর যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন পাইলট। তিনি জানান, জ্বালানি নেওয়ার পরপরই জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দেবেন।

সোফিয়া সাবোর কথায়, ‘বেশিরভাগ যাত্রীই এমন পরিস্থিতিতে মজা পেয়েছেন। ভুল করে অন্য শহরে চলে আসার খবর ফোন করে অনেকে কাছের মানুষদের জানান।’

সান ট্রান নামের আরেক যাত্রী সিএনএনকে বলেন, ‘বেশিরভাগ যাত্রী ফ্লাইটে ঘুমাচ্ছিলেন নয়তো কাজে ব্যস্ত ছিলেন। তাই কেউই বিমানটির ভুল পথে যাওয়ার দিকে খেয়াল রাখেনি। স্কটল্যান্ডে অবতরণের পর কেবিন ক্রু ডুসেলডর্ফে কারা যাবেন জানতে চাইলে আমাদের টনক নড়ে।

এডিনবরা ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানান, ভুল ফ্লাইট কেনো দেওয়া হলো তা খতিয়ে দেখতে ডব্লিউডিএল এভিয়েশনের সঙ্গে কাজ করছেন তারা। তিনি বলেন, পরিকল্পিত যাত্রা বাধাগ্রস্ত হওয়ায় যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তাদের সবার সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করবো।’

ডব্লিউডিএল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, ‘দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইট শিডিউলে এমন ভুল কীভাবে হলো তা তদন্ত করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কোনও আপস করিনি আমরা। এডিনবরা থেকে বিএ৩২৭১ ফ্লাইটে সব যাত্রীকে নিরাপদে ডুসেলডর্ফে পৌঁছানো হয়েছে।’

সূত্র: ডেইলি মেইল, সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম