পুরো উড়োজাহাজে মাত্র একজন যাত্রী!

জার্নি ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ১৬:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৬:২০

লিথুনিয়ার নাগরিক স্কারমানটেস স্ট্রাইমাইটিস ইতালির উত্তরাঞ্চলে যেতে ওয়ান-ওয়ে টিকিট বুকিং দেওয়ার সময় লিথুনিয়ার নাগরিক স্কারমানটেস স্ট্রাইমাইটিস নিশ্চয়ই ভাবেননি, পুরো বিমান জুড়ে কেবল যাত্রী থাকবেন তিনিই! ব্যক্তিগত বিমানে চড়ার মতো এ এক অনন্য অভিজ্ঞতা।

স্কি ট্রিপের জন্য গত ১৬ মার্চ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে ইতালির বারগামো শহরে যাচ্ছিলেন স্কারমানটেস স্ট্রাইমাইটিস। কিন্তু বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আর কোনও যাত্রী না দেখে অবাক হন তিনি। এতে আসন রয়েছে ১৮৯টি। তবে একমাত্র যাত্রী ছাড়া এতে ছিলেন দুই পাইলট ও পাঁচজন ক্রু সদস্য।

সম্প্রতি ইউরোপে ছুটি কাটানোর ক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী গন্তব্যের তালিকায় স্থান পায় ভিলনিয়াস লিথুনিয়ার ভিলনিয়াস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই স্ট্রাইমাইটিসের মনে হতে থাকে কোথাও ভুল হচ্ছে! তখন বলা হয়, ক্রু সদস্যরা তার জন্য অপেক্ষা করছেন। অথচ তিনি দেরিও করেননি। তাহলে অপেক্ষা কেন? জানতে চাইলে তাকে জানানো হয়, এই ফ্লাইটের একমাত্র যাত্রী তিনিই!

লিথুনিয়ার ট্যুর অপারেটর নোভাটুরাস সিএনএন ট্রাভেলকে নিশ্চিত করেছে, বারগামো থেকে ভিলনিয়াসে তাদের একদল গ্রাহকের জন্য একটি চার্টার্ড বিমান পাঠানো হয়েছিল। আকাশযানটি যেন ভিলনিয়াস থেকে খালি ফিরে না আসে তাই ওয়ান-ওয়ে টিকিট বিক্রি করা হয়। কিন্তু স্ট্রাইমাইটিস ছাড়া আর কোনও ক্রেতা মেলেনি।

স্কারমানটেস স্ট্রাইমাইটিসের সেলফি পুরো একটি বিমানে একা যাতায়াতকে অনন্য অভিজ্ঞতা ও কল্পনা হিসেবে বর্ণনা করেছেন স্ট্রাইমাইটিস। সিএনএন ট্রাভেলকে তিনি বলেন, ক্রু সদস্যদের প্রথমে দেখে বিভ্রান্ত মনে হচ্ছিল। সম্ভবত এটা তাদের জন্যও নতুন অভিজ্ঞতা ছিল। সেলফি তুলে ও লেখালেখি করে দুই ঘণ্টার ফ্লাইটটি উপভোগ করেছি। আমি একা থাকায় ক্রুদের জন্য নিঃসন্দেহে কাজটা সহজ হয়ে গেছে।’

স্ট্রাইমাইটিস জানান, বারগামোর ওরিও আল সিরিও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাইলট তাকে ‘মিস্টার প্যাসেঞ্জার’ বলে সম্বোধন করেছে।

স্কটিশ কথাশিল্পী কারোন গ্রিভ এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে স্কটল্যান্ডে গ্লাসগো থেকে ভূমধ্যসাগরের পাশে গ্রিক দ্বীপ ক্রিটে জেটটু এয়ারলাইনসের একটি ফ্লাইটে একমাত্র যাত্রী ছিলেন কারোন গ্রিভ নামের এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্কটিশ এই কথাশিল্পী একটি ছবিসহ অভিজ্ঞতা জানান এভাবে, ‘ভিআইপি মনে হচ্ছিল নিজেকে।’

গত বছর বেথ ভিস্টিগ নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, ডি.সিতে প্রায় ফাঁকা বিমানে যাতায়াত করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি এয়ারলাইন ওই ফ্লাইট কর্মীদের জন্য বরাদ্দ রাখলেও ভুল করে একটি টিকিট বিক্রি করে ফেলে।

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম