আবারও চালু হলো হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম

জার্নি ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১৬:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:০৯

হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলার স্মৃতিস্মারক সংরক্ষণে ১৯৫৫ সালে চালু হয় হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম। জাপানে সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর মধ্যে এটি অন্যতম। ২০১৭ সালে সেখানে ১৬ লাখ ৮০ হাজার ৯২৩ জন দর্শনার্থীর সমাগম ঘটে। কিন্তু তারপর এটি বন্ধ করে দেওয়া হয়।

দুই বছরের ব্যাপক সংস্কারের পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবারও চালু হয়েছে হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম। এতে রয়েছে পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের পোশাক থেকে শুরু করে বিভিন্ন নিদর্শন।

হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমার ব্যবহারের কারণে ১ লাখ ৪০ হাজার মানুষকে প্রাণ হারাতে হয়েছে। তাদের শোকগ্রস্ত পরিবার ও বোমা হামলার ঘটনায় আহতদের দান করা অনেক নিদর্শন ও উপকরণ এখন প্রদর্শিত হচ্ছে জাদুঘরে। এগুলো ঘুরে দেখা দর্শনার্থীদের জন্য আবেগপ্রবণ এক অভিজ্ঞতা।

হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ভ্রমণকারীরা চাইলে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক ঘুরে দেখতে পারেন। পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে খোলা মাঠে এটি গড়ে তোলা হয়েছে। একসময় জায়গাটি শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ছিল। প্রতি বছর ৬ আগস্ট পিস মেমোরিয়াল সিরিমনি হয় সেখানে।

জেনবাকু ডোম পার্কের কাছেই রয়েছে জেনবাকু ডোম নামের একটি স্থাপত্য। একসময় এটি হিরোশিমা শহরের বাণিজ্যিক প্রচারণার মিলনায়তন হিসেবে ব্যবহৃত হতো। পারমাণবিক বোমা হামলার অন্যতম স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে রয়েছে এটি।

হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক বোমা হিরোশিমার জেনবাকু ডোম ভবনের ঠিক ওপরে বিস্ফোরণ হয়। এই ধ্বংসাবশেষ ১৯৯৬ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেন। তখনই পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্বের ডাক দেন তিনি।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী