ঢাকায় আপসাইড ডাউন

জার্নি রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৬:১৩আপডেট : ১১ জুন ২০১৯, ১৬:৫৪

আপসাইড ডাউন এমন মজার বিশ্বের বিভিন্ন দেশে আপসাইড ডাউন হাউস আছে। এটি হলো অদ্ভুত ছবি তোলার স্পট। মেঝের পরিবর্তে এখানে ঢুকলে দেখা যায় আসবাবসহ সবকিছু সিলিংয়ে! সেজন্য পর্যটকরা এসব বাড়িতে ভিড় করেন। এমন ওলোটপালোট ব্যাপার উপভোগ করা যাবে রাজধানীতে। গত মাসে ঢাকায় চালু হলো আপসাইড ডাউন।

আপসাইড ডাউনে ত্রিমাত্রিক আলোকচিত্রের মাধ্যমে ঘরবাড়ির প্রয়োজনীয় সবকিছু সাজানো হয়েছে। সবই মাথার ওপরে ঝুলছে মনে হবে! স্বাভাবিকভাবেই এখানকার চিত্তবিনোদন কিছুটা অদ্ভুত। এখানে ছবি তোলার পর পোস্ট করলে যে কেউ হা হয়ে যাবে!

ভ্রমণপিপাসুরা আপসাইড ডাউনের খবর পেয়ে ঢাকার বাইরে থেকেও আসছেন বলে জানালেন এর কর্তৃপক্ষ। ঢাকার পর্যটনে এটি ইতিবাচক হবে বলে আশা করা হচ্ছে।

আপসাইড ডাউনে দর্শনার্থীরা আপসাইড ডাউনে বড়দের প্রবেশমূল্য ৪০০ টাকা। ১০ বছরের নিচে শিশুদের টিকিটের দাম ২৫০ টাকা। আর তিন বছরের কম শিশুদের জন্য জায়গাটি ফ্রি। তবে ছবি তোলার জন্য আলাদা টাকা গুনতে হবে। পাঁচজনের দল কিংবা এর কম সদস্য হলে ৩০০ টাকা। আর পাঁচজনের বেশি হলে মজার সব ছবি তুলতে লাগবে ৫০০ টাকা।

লালমাটিয়া মিনার মসজিদ ও স্বাদ তেহারি ঘরে মাঝামাঝি অবস্থিত আপসাইড ডাউন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের