ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে লা মেরিডিয়ান ঢাকার ঝুলিতে দুটি পুরস্কার

জার্নি রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৮:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

লা মেরিডিয়ান ঢাকা ভিয়েতনামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার পেলো লা মেরিডিয়ান ঢাকা। এগুলো হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল ও বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল স্যুট। বাংলাদেশের একমাত্র হোটেল হিসেবে দুটি বিভাগে পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে পাঁচ তারকা হোটেলটি।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল পুরস্কার পেলো লা মেরিডিয়ান ঢাকা। এর সঙ্গে বাংলাদেশের সেরা হোটেল স্যুটের স্বীকৃতিও এলো এবার।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জেতাকে বড় অর্জন মনে করছেন লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল। তার মন্তব্য, ‘তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে পুরস্কার জিততে পেরে বিশ্বদরবারে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এসব পুরস্কার প্রাপ্তি আমাদের হোটেলের বিশ্বসেরা সুযোগ-সুবিধা ও মানসম্পন্ন সেবা প্রদানেরই বহিঃপ্রকাশ।’

কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েলের আশা, পুরস্কার প্রাপ্তির সুবাদে লা মেরিডিয়ান ঢাকায় অতিথির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে বর্তমানে যেসব সেবাগ্রহীতা আছেন তাদের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে হোটেলটির।

লা মেরিডিয়ান ঢাকা এবার ছিল ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের ২৬তম আসর। বৈশ্বিকভাবে পর্যটন শিল্পে পুরস্কারটি বৃহৎ ও মর্যাদাপূর্ণ হিসেবে সুপরিচিত। পৃথিবীজুড়ে প্রতি বছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি মহাদেশের পর্যটন খাতের বিশেষত্বকে তুলে আনা হয়। বছর শেষে গ্র্যান্ড ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটিতে পর্যটন শিল্পের নীতিনির্ধারক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এদিকে যাত্রা শুরুর পর বাংলাদেশে চার বছর পূর্ণ করেছে লা মেরিডিয়ান ঢাকা। বিদেশি বিশিষ্টজনদের আতিথেয়তা প্রদান এবং ভিভিআইপি আবাস নিশ্চিত করতে এর জুড়ি মেলা ভার। লা মেরিডিয়ান ঢাকায় রয়েছে ৩০৪টি গেস্টরুম ও স্যুট, প্রশস্ত ব্যাঙ্কুয়েট সুবিধা, উচ্চমানের রেস্তোরাঁ, চমৎকার ফিটনেস সেন্টারসহ অনেক কিছু।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি