মিসরে মাটির নিচে সংরক্ষিত প্রাচীন ২০টি কফিন আবিষ্কার

জার্নি ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ২২:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৩৫

মিসরে আবিষ্কৃত কফিনগুলো মিসরে মাটির নিচে ভালোভাবে সুরক্ষিত ২০টি কাঠের কফিন আবিষ্কৃত হলো। এগুলো পেয়ে চমকে গেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। সাম্প্রতিক বছরগুলোতে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহদাকারের মধ্যে অন্যতম প্রত্নতাত্ত্বিক আবিষ্কার মনে করছে মিসর সরকার।

নীলনদের তীরে নয়নাভিরাম শহর লাক্সরের কাছে আল-আসাসিফ কবরস্থানে কফিনগুলো আবিষ্কার হয়। প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীন মিসরীয়রা কফিনগুলো যেভাবে রেখে গেছে এখনও সেসব তেমনই আছে!

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গত ১৫ অক্টোবর আবিষ্কৃত কফিনগুলোর ছবি পোস্ট করেছে মিসরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়। এর ক্যাপশনে লেখা, ‘অক্ষত ও সিল দেওয়া কফিন।’ শনিবার (১৯ অক্টোবর) এর বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয় এই টুইটে।

মিসরে আবিষ্কৃত কফিনগুলো বড় আকারের সমাধিতে কফিনগুলো দুটি স্তরে স্তূপের মতো ছিল। এগুলোর রঙ খুব বেশি মলিন হয়নি। কত সালে এগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল সেই তথ্যও রয়েছে! যদিও তা প্রকাশ করা হয়নি।

মিসরে আবিষ্কৃত কফিন দেখছেন দেশটির প্রত্নতত্ত্বমন্ত্রী খালিদ আল-আনানি তবে যে স্থানে কফিনগুলো পাওয়া গেছে তা প্রাচীন থিবস শহরের অংশ। মিসরের প্রাচীন সভ্যতার রাজধানী ছিল এটি। প্রত্নতত্ত্বমন্ত্রী খালিদ আল-আনানি ও প্রত্মতত্ত্ব পরিষদের মহাসচিব মোস্তফা ওয়াজিরি কফিনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন।

মিসরে আবিষ্কৃত কফিনগুলো কিছুদিন আগে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মিসরের (১৫৩৯ খ্রিষ্টপূর্ব-১২৯২ খ্রিষ্টপূর্ব) ৩০টি কারখানা আবিষ্কার করেন, যেখানে রাজাদের সমাধির জন্য শেষকৃত্যের আসবাব তৈরি করা হতো। একই স্থানে একটি বিশাল চুল্লি পাওয়া যায়। মৃৎশিল্প ও ধাতুর জিনিসপত্র তৈরিতে এটি ব্যবহার করতেন মিসরীয়রা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের