এমিরেটসের নতুন ই-কমার্স ডেলিভারি প্ল্যাটফর্ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:১১

এমিরেটসের নতুন ই-কমার্স ডেলিভারি প্ল্যাটফর্ম দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের মালামাল পরিবহন শাখা স্কাইকার্গো একটি ই-কমার্স ডেলিভারি প্ল্যাটফর্ম চালু করেছে। আন্তর্জাতিক কার্গো এয়ারলাইনের ক্ষেত্রে এমন উদ্যোগ এটাই প্রথম। বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘এমিরেটস ডেলিভার’ শীর্ষক প্ল্যাটফর্মটি ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনলাইন রিটেইলারের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ও ব্যবসার জন্য বিভিন্ন পণ্য কিনতে পারবেন, যা এমিরেটস স্কাইকার্গো একত্র করে গ্রাহকদের অফিস বা বাসায় পৌঁছে দেবে।

প্ল্যাটফর্মটি অন্যান্য ই-কমার্স বিজনেস ও লজিস্টিক ইন্টিগ্রেটরদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিনামূল্যে নিবন্ধনের পর গ্রাহকদের যুক্তরাষ্ট্রে একটি ডেলিভারি ঠিকানা দেওয়া হবে, যেখানে ক্রয়কৃত পণ্য বিনামূল্যে ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। অতঃপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্কাইকার্গো ক্রয়কৃত পণ্য একত্র করে ডেলিভারির জন্য পারসেল হিসেবে পরিবহন করবে। তিন থেকে পাঁচদিনের মধ্যে এটি সম্পন্ন হবে।

নতুন প্ল্যাটফর্মটি চালু উপলক্ষে গ্রাহকদের শিপিং চার্জের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় প্রদান করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম