দুবাই ভ্রমণকারীদের জন্য এমিরেটসের শীতকালীন অফার

জার্নি রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৯:২০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:২০

দুবাইয়ে কেনাকাটার জন্য ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীরা শপিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই অনেকের প্রিয়। বিশ্বের সবচেয়ে বড় বিপণি বিতান ‘দুবাই মল’ এই শহরেই অবস্থিত। তাই শীত মৌসুমে দুবাই ভ্রমণকারীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে এমিরেটস। এর মধ্যে আছে কেনাকাটার ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি ফিরতি যাত্রায় অতিরিক্ত ব্যাগেজ সুবিধা।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাইয়ের বিভিন্ন রিটেইল আউটলেটে ৩০ শতাংশ পর্যন্ত এবং অবকাশ কার্যক্রমের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। এজন্য ‘মাই এমিরেটস পাস’ ও একটি বৈধ পরিচয়পত্র থাকতে হবে।

দুবাই ভিত্তিক এই বিমান সংস্থার বোর্ডিং পাস দুবাইয়ে অবতরণের পর ‘মাই এমিরেটস পাস’ হিসেবে বিবেচিত হবে। সংযুক্ত আরব আমিরাতের ৫০০টির বেশি স্থানে মাই এমিরেটস পাসধারীদের বিশেষ মূল্যছাড় ও সুবিধা দেওয়া হয়ে থাকে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে টিকিট কিনলে এই সুবিধা পাওয়া যাবে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে কার্যক্রমটি। টিকিট ক্রেতাদের এ বছরের ২৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ভ্রমণ করতে হবে।

প্রতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পাঁচ সপ্তাহব্যাপী শপিং উৎসব আয়োজন করে দুবাই মল। তখন ফ্যাশন পণ্য, গহনা, ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকে। এমিরেটসের যাত্রীরা এতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

এমিরেটস প্রতিদিন ঢাকা-দুবাই রুটে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা দুবাই থেকে বিশ্বের দেড়শতাধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুন-
শপিংয়ের জন্য পৃথিবীর সেরা ১২ শহর

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম