গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীতে এয়ার ইন্ডিয়ার নতুন ফ্লাইট

জার্নি ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১২:০৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:০৫

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ পাঞ্জাবের অমৃতসার থেকে লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে ফ্লাইট চালু করলো এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এর উদ্বোধন হয়। সপ্তাহে তিন দিন (সোম, বৃহস্পতি ও শনিবার) নতুন রুটে যাত্রীসেবা দেবে ভারতের এই জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা।

শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অমৃতসার-লন্ডন ফ্লাইটের যাত্রা শুরু হলো। মুম্বাই থেকে শুরু করে অমৃতসারের রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনে গেছে উড়োজাহাজটি। বিমানে যাত্রীদের পরিবেশন করা হয় পাঞ্জাবি খাবার।

প্রতি বছরের ১২ নভেম্বর কার্তিক পূর্ণিমা তিথিতে বিশ্বব্যাপী পালিত হয় গুরু নানকের জন্মোৎসব। এ উপলক্ষে পাঞ্জাব ভ্রমণে আগ্রহী শিখ যাত্রীদের সুবিধার্থে এয়ার ইন্ডিয়া নতুন রুট বের করেছে।
২৫৬ আসনের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশযান দিয়ে অমৃতসার-লন্ডন ফ্লাইট চালানো হচ্ছে। এর লেজের অংশে ‘ইক অঙ্কার’ আঁকা হয়েছে। এটি শিখ ধর্মীয় দর্শনের প্রতীক। এর অর্থ ঈশ্বর একজনই। 
‘ইক ওঙ্কার’ চিহ্ন আঁকা এয়ার ইন্ডিয়ার আকাশযান লন্ডন থেকে ভারতে এটাই কোনও বিমান সংস্থার প্রথম ফ্লাইট। একইভাবে অমৃতসার-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট আগে ছিল না।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশ্বানি লোহানি বলেন, ‘লন্ডন-অমৃতসার রুটে সরাসরি ফ্লাইটের চাহিদা ছিল দীর্ঘদিনের। এমন রুট চালুর জন্য গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী জুতসই মনে হয়েছে আমাদের।’
এদিকে বার্মিংহাম থেকে অমৃতসারে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালিয়ে আসছে এয়ার ইন্ডিয়া।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম