ওয়াটার বাসে ৩০ মিনিটেই কর্ণফুলী সদরঘাট থেকে পতেঙ্গা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

ওয়াটার বাস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো শীততাপ নিয়ন্ত্রিত ওয়াটার বাস। কর্ণফুলী নদীর সদরঘাট টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত নৌ-পথে এই সেবা পাবেন যাত্রীরা। এটি চালু করেছে এসএস ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার (৯ ডিসেম্বর) প্রথমবারের মতো সদরঘাট থেকে বিমানবন্দর রুটে ওয়াটার বাস চলাচল করে। পতেঙ্গা ঘাটে নামার পর বিমানযাত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

তবে প্রথম দিন খুব বেশি সাড়া না পাওয়ার কথা স্বীকার করেছে এসএস ট্রেডিং। প্রতিটি যাত্রায় গড়ে ১০-১৫ জন যাত্রী ছিলেন। প্রতি ভ্রমণের জন্য জনপ্রতি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শুরুতে প্রচারণার স্বার্থে ৫০ টাকা কমিয়ে ভাড়া ৩৫০ টাকা রাখা হয়।

এসএস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাব্বার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দুটি ওয়াটার বাস দিয়ে এই সেবা শুরু করেছি। জানুয়ারিতে আরও দুটি ওয়াটার বাস এই রুটে যুক্ত হবে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সামনে ওয়াটার বাসের সংখ্যা বাড়বে।’

জানা গেছে, দুটি ওয়াটার বাস প্রতিদিন পাঁচবার করে সদরঘাট থেকে পতেঙ্গা যাবে ও আসবে। সকাল ৭টা, ৮টা, দুপুর ১২টা ১৫ মিনিট, বিকাল ৩টা ও সন্ধ্যা ৭টায় সদরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে এটি।

পতেঙ্গা থেকে সকাল ৮টা ৩০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ২৫ মিনিট, বিকাল ৪টা ৩০ মিনিট ও রাত ৯টা ১৫ মিনিটে সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসবে ওয়াটার বাস।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
অজিদের হারিয়ে বদলে গেছে বিশ্বাস, বিদেশের মাটিতেও ২০ উইকেট নিতে প্রস্তুত বাংলাদেশ
অজিদের হারিয়ে বদলে গেছে বিশ্বাস, বিদেশের মাটিতেও ২০ উইকেট নিতে প্রস্তুত বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, যে তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পুরস্কার
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, যে তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পুরস্কার
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট