ঢাকার পথে উড়ছে অচিন পাখি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:০৫

অচিন পাখি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’ এখন ঢাকার পথে। সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে এটি রওনা দিয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এভারেট এয়ারফিল্ড ত্যাগ করে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনারটি।
আশা করা যাচ্ছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা নাগাদ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অচিন পাখি। এজন্য সব মিলিয়ে লাগছে ১৫ ঘণ্টা ৩০ মিনিট। কোনও বিরতি ছাড়াই এই লম্বা পথ পাড়ি দিচ্ছে উড়োজাহাজটি। 

গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনারটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ।
অচিন পাখির আসন অত্যাধুনিক এই উড়োজাহাজে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণির ২১টি ও ইকোনমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক দুটি আকাশযান কেনার ঘোষণা দেন। তিনি এগুলোর নাম রাখেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।
বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিমলাইনার ‘সোনার তরী’ গত ২১ ডিসেম্বর বিকালে ঢাকায় পৌঁছেছে। ওয়াটার স্যালুট দিয়ে এটিকে স্বাগত জানানো হয়। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার দুটির যাত্রা উদ্বোধন করবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম