সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার জন্য পুরস্কৃত ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫২

সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার জন্য পুরস্কৃত ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ধারাবাহিকভাবে সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার জন্য যাত্রীদের ভোটে ২০১৯ সালের সেরা অন-টাইম পারফরমেন্সের গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইউএস-বাংলা এয়ারলাইনস। একইসঙ্গে সিলভার বিভাগে সেরা অনবোর্ড সার্ভিস, সেরা যাত্রীবান্ধব, সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন বিভাগে এবং ব্রোঞ্জ বিভাগে সেরা উন্নত সেবা পুরস্কার প্রদান করা হয় দেশের বেসরকারি এই বিমান সংস্থাকে।

আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে ২০১৯ সালের জন্য বাংলাদেশে চলাচলকারী সেরা এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে বসেছিল এয়ারলাইন অব দ্য ইয়ারের জমকালো আসর।

দেশীয় বিমান সংস্থাগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়েছে এবার। ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

পুরস্কার গ্রহণ করছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে অভ্যন্তরীণ রুটের সব বিমানবন্দর এবং আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, গুয়াংজু, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ছয়টি এটিআর ৭২-৬০০, চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০সহ মোট ১৩টি উড়োজাহাজ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম