পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চায় বিটিইএ

জার্নি রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্যরা দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটন সম্পৃক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের একত্রিত করে একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন তৈরির মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করতে চায় বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন (বিটিইএ)। 
পর্যটনবান্ধব পরিবেশ ও পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য ধরে রাখতে পরিবেশ সংরক্ষণের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেবে সংগঠনটি। এর পরিচালনা পর্ষদের প্রথম সভায় এসব বিষয়ে একমত হন সবাই।  
পর্যটন ব্যবসায়ী, হোটেল-রিসোর্ট মালিক, ভ্রমণ সাংবাদিকসহ দেশের পর্যটন সম্পৃক্ত সবক্ষেত্রের মানুষ বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের (বিটিইএ) সঙ্গে যুক্ত। পর্ষদের সভায় সংগঠনের উদ্দেশ্য ও করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন পরিচালকরা। গত ৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর বিজয় নগরের কসমিক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়।
বিটিইএ’র চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও পরিচালক (অপারেশন) কিশোর রায়হানের সঞ্চালনায় এই সভায় সংগঠনের পরিচালনা পর্ষদের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ভাইস চেয়ারম্যান হাসান মাসুদ জায়েদী, জাহিদুর রহমান শাওন, পরিচালক এবিএম ইব্রাহিম, কাজী রহিম শাহরিয়ার, রাসেল হায়দার, এলিজা বিনতে এলাহী, মাসুদুর রহমান, মো. জামান, মনিরুল ইসলাম, খান মোহাম্মদ কাওছার আজিজ, কেফায়েত শাকিল, কামরুল ইসলাম প্রমুখ। বিটিইএ’র পরিচালক (মিডিয়া ও কমিউনিকেশন) কেফায়েত শাকিল এসব তথ্য জানান। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ