ভালোবাসার গল্প লিখে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা যুগল টিকিট পুরস্কার

জার্নি রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৭

ইউএস-বাংলা এয়ারলাইনস ও বিক্রয় ডটকমের কর্মকর্তারা ভালোবাসার গল্প লেখার প্রতিযোগিতা আয়োজন করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। সেরা পাঁচ বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা কাপল টিকিট। ‘ভ্যালেন্টাইন ২০২০’ শীর্ষক এই ক্যাম্পেইনের অংশীদার বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিক্রয় ব্লগে ভিজিট করে অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ গল্প পাঠাতে হবে। বাংলা অথবা ইংরেজি যেকোনও ভাষায় গল্প লেখা যাবে। এছাড়া প্রতিযোগীদের বিক্রয় ডটকমে একটি বিজ্ঞাপন পোস্ট করতে হবে। এতে অংশগ্রহণের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।

সংগৃহীত গল্পগুলো থেকে বিজয়ী হিসেবে নির্বাচিত হবে সেরা পাঁচ। তাদের প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ভ্রমণের যুগল টিকিট। এছাড়া বিজয়ীদের সনদ দেবে বিক্রয় ডটকম। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের প্রধান কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি বিক্রয় ডটকমের প্রধান কার্যালয়ে ইউএস-বাংলার সঙ্গে তাদের সমঝোতা চুক্তিস্বাক্ষর হয়। এ সময় ছিলেন বিক্রয় ডটকমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন ও ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের জেনারেল ম্যানেজার অব পিআর মো. কামরুল ইসলাম।

প্রতিযোগিতা সম্পর্কে বিক্রয় ডটকমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, ‘ভালোবাসা দিবস বাংলাদেশে এখন অনেকটা উৎসবে পরিণত হয়েছে। বিশেষ দিনটিকে উপলক্ষ্য করে সবাই প্রিয়জনকে চমক দিতে চায়। তাই ভালোবাসা দিবসকে আরও উপভোগ্য করে তুলতে গ্রাহকদের জন্য আমাদের এই আয়োজন।’

ক্যাম্পেইনের অংশীদার ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের জেনারেল ম্যানেজার অব পিআর মো. কামরুল ইসলাম বলেন, ‘আশা করি, বিজয়ী গ্রাহকরা সঙ্গীদের নিয়ে ইউএস-বাংলার রাউন্ড ট্রিপ উপভোগ করবেন।’

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম