দিল্লির রেলওয়ে স্টেশনে স্কোয়াট করলে ফ্রি টিকিট!

জার্নি ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৮:০৬আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:০৭

দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে স্কোয়াট দিচ্ছেন এক তরুণী ফিটনেসে উৎসাহ দিতে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ অভিনব এক পদক্ষেপ নিয়েছে। দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে ৩০টি স্কোয়াট (ওঠবস করার ব্যায়াম) দিলে বিনামূল্যে প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ মিলছে। 

দিল্লি সরকারের ‘ফিট ইন্ডিয়া ইনিশিয়েটিভ’ কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ে স্টেশনে বিশেষ স্কোয়াট মেশিন স্থাপন করা হয়েছে। এর সামনে দাঁড়িয়ে ১৮০ সেকেন্ডের মধ্যে সফলভাবে ৩০ বার স্কোয়াট করতে পারলে মেশিন থেকে বিনামূল্যে একটি করে প্ল্যাটফর্মের টিকিট বেরিয়ে আসে! ফলে পুরো রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যাচ্ছে।

নতুন নিরীক্ষা কার্যক্রম হিসেবে ভারতীয় রেলওয়ের এই অভিনব পদক্ষেপ প্রশংসিত হচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গয়ালের প্রশংসায় পঞ্চমুখ ভারতের টুইটার ব্যবহারকারীরা। তিনিও এই মাইক্রো ব্লগিং সাইটে মেশিনটির সামনে এক তরুণের স্কোয়াট দেওয়ার ভিডিও ক্লিপ শেয়ার দিয়েছেন।

ভ্রমণপ্রেমীদের জন্য সাম্প্রতিক সময়ে এমন কিছু অভিনব পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলওয়ে। স্কোয়াট মেশিন ছাড়াও আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ওষুধের দোকান যুক্ত করা হয়েছে। এর নাম ‘দাওয়া দোস্ত’।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের