উড়োজাহাজ থেকে পাইলটের বার্তা ‘ঘরে থাকুন’

জার্নি ডেস্ক
২১ মার্চ ২০২০, ২১:৩০আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩০

আকাশপথ থেকে পাইলটের সেই বার্তা করোনাভাইরাস মহামারির প্রকোপ কমিয়ে আনতে যারপরনাই চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। এর মধ্যে একজন পাইলট অস্ট্রিয়ার আকাশপথে থাকাকালে ডিজিটাল পন্থায় লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার বার্তা ছড়িয়ে দিলেন।

সুইডিশ ইন্টারনেটভিত্তিক সেবা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর জানিয়েছে, আকাশপথের মানচিত্রে খোদাইকৃত স্কেচের মতো করে পাইলট লিখেছেন, ‘স্টে হোম’ (ঘরে থাকুন)। তবে তার নাম জানা যায়নি।

গত ১৬ মার্চ ভিয়েনার ৫০ মাইল দক্ষিণে পিনা নয়েস্টাডের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বার্তাটি লেখেন পাইলট। তার ফ্লাইটের ব্যাপ্তি ছিল ২৪ মিনিট।

অস্ট্রিয়ায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বব্যাপী প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হওয়ায় জীবাণুটির বিস্তার রোধের আশায় বিশ্বজুড়ে লকডাউন চলছে। বাংলাদেশসহ অনেক দেশ বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। কিছু দেশে ভ্রমণে বিধিনিষেধ থাকায় বিমান সংস্থাগুলো কার্যক্রম কমিয়ে আনতে বাধ্য হয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
সর্বশেষ খবর
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা