বামনাইল বিলের মনোরম সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপ্রেমীরা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৮ আগস্ট ২০২০, ১৭:৩৬ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৭:৩৬

বামনাইল বিল ঝিনাইদহের বামনাইল বিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রতিদিন বিকালে অসংখ্য ভ্রমণপিপাসু এখানে ঘুরতে আসেন। অনেকে আশপাশ থেকে নৌকা ভাড়া করে জলে ভেসে বেড়ান।

যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার সীমান্ত মধ্যবর্তী স্থানে বামনাইল বিল অবস্থিত। ঝিনাইদহ সদর উপজেলা শহর থেকে ২৬ কিলোমিটার ও কালীগঞ্জ উপজেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বিলটি মূলত ফুরসন্ধি ইউনিয়নে অবস্থিত। এখানকার বামনাইল গ্রামের নামে এর নামকরণ হয়েছে ‘বামনাইলের বিল’। এর দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার, প্রস্থ তিন কিলোমিটার।

বামনাইল বিল বিলের পাশে বেগবতী নদী। বর্ষা মৌসুমে খাল, বিল ও নদীতে পানি থই থই থাকায় মনোমুগ্ধকর হয়ে ওঠে চারপাশ। এদিক-ওদিক সবুজের সমারোহ, মাঝখানে অপরূপ বিলের ছলছল করা জল দোল খায় হাওয়ায়।

কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গ্রামের তরুণ শাকিল ও সালাম বাড়ির কাছেই এমন সুন্দর জায়গা আছে জানতেন না। লোকমুখে খবর পেয়ে বিলে বেড়াতে এসে মুগ্ধ তারা। তাদের মতোই খবর পেয়ে কালীগঞ্জ থেকে এসেছেন শিক্ষক মিজানুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিলটি চমৎকার। এখানে গ্রামীণ নিরিবিলি পরিবেশে বেড়াতে পেরে ভালো লাগছে।’

বামনাইল বিল নাটোপাড়া গ্রামের খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বামনাইল তাদের পাশের গ্রাম। এখানকার বিল ভ্রমণপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। যশোর ও ঝিনাইদহ শহর থেকে অনেকে বামনাইলে বেড়াতে আসছেন। অনেকে নদীতে নৌকায় চড়ে মনোরম দৃশ্য উপভোগ করছেন। জাল ফেলে মাছ ধরার দৃশ্যও দেখা যায়। 

বামনাইল বিল ভ্রমণপিপাসুদের যাবতীয় নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের সদস্য সুশেন শিকদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের কোরবানির ঈদের পর থেকে ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন স্থানের দর্শনার্থীরা এখানে আসছে। তারা নৌকা ও ট্রলারে চড়ে বিলে বেড়ান।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?