কোভিড-১৯: ঢাকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের দ্বিতীয় ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৮

সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজ বিশ্বজুড়ে প্রয়োজনীয় গন্তব্যে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি ও অন্যান্য স্বাস্থ্য সহায়ক দ্রব্যাদি সরবরাহে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। তাদের ৬৫ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে টেমাসেক ফাউন্ডেশন। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গত ৩০ আগস্ট ঢাকায় দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইনস। ২০ টনেরও বেশি পিপিই নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১০টা ৪০ মিনিটে পৌঁছায় এসকিউ ৪৪৬ ফ্লাইটটি। এর মধ্যে রয়েছে সার্জিক্যাল গাউন, গগলস ও নাসাল অক্সিজেন ক্যানুলা।

করোনাভাইরাস মহামারিতে সম্মুখভাগে কাজ করছেন যারা, তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দিতে যাত্রীবাহী ও কার্গো এয়ারলিংকের মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এখন পর্যন্ত ১৫৯টি দেশে ৮০০’র বেশি মানবিক ফ্লাইট পরিচালিত হয়েছে। আশা রয়েছে, সামনের সপ্তাহগুলোতে এমন ১৮৮টি ফ্লাইট পরিচালনা করা যাবে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কার্গো) চিন ইয়াও সেং বলেন, ‘বিশ্বব্যাপী এয়ারফ্রেট সরবরাহকারী হিসেবে আমাদের দক্ষতার উন্নতি ঘটছে। কঠিন সময়ে নিজের দেশ থেকে দূরে আটকে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে একাধিক প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করেছি আমরা। চিকিৎসা ত্রাণ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে যাচ্ছি। সিঙ্গাপুরে মহামারিতে ক্ষতিগ্রস্তদের খাবার ও কম্বল বিতরণ করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী