কুষ্টিয়ায় ২৫০ বছরের প্রাচীন কালীমন্দির

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২০ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৫

কুষ্টিয়ার মিরপুরে প্রায় ২৫০ বছরের প্রাচীন কালী মন্দির কুষ্টিয়ার মিরপুরে রয়েছে প্রায় ২৫০ বছরের প্রাচীন একটি কালীমন্দির। উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চিথলিয়া বাজারের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।

সরেজমিনে দেখা যায়, ঐতিহাসিক মন্দিরটির চারপাশ বিশাল আকৃতির একটি বটবৃক্ষে ঘেরা। দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বটগাছের শেকড়। ক্ষয়ে গেছে দেয়ালের ইট-সুড়কি।

চিথলিয়া গ্রামের মেম্বর মো. মোমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পূর্বপুরুষের সময় থেকে চিথলিয়া বাজারের পাশে মন্দিরটি দেখে আসছি। তবে এর ব্যাপারে আমাদের কাছে তেমন কোনও তথ্য নেই।’

জানা গেছে, প্রায় ২৫০ বছর আগে ৩১ শতক জমির ওপর সনাতন ধর্মাবলম্বীদের জন্য জমিদার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষেরা কালীমন্দিরটি গড়ে তোলেন। আগে অনেক ধুমধামের সঙ্গে কালীপূজা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মিরপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন পাল বাংলা ট্রিবিউনকে জানান, গত ২০ বছর ধরে এই মন্দিরে চিথলিয়া গ্রামের হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বর্তমানে এতে বছরে একবার দীপাবলিতে কালীপূজা হয়ে থাকে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল