ইউএস-বাংলার ১৩টি উড়োজাহাজ যাচ্ছে ১৩টি গন্তব্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ০০:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০০:২১

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে রয়েছে মোট ১৩টি উড়োজাহাজ। এগুলো দিয়ে এখন দেশ-বিদেশের ১৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এই বিমান সংস্থা।
স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দিয়ে অভ্যন্তরীণ সব রুটে যাত্রীসেবা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে চলাচল করছে তাদের উড়োজাহাজ। 
বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছি আমরা। এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চলাচল করছে।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্লাভস, মাস্ক, ফেস শিল্ড দিচ্ছি আমরা। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট চালানো হচ্ছে।’

কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।







/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম