ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর সেন্টমার্টিন (ভিডিও)

আব্দুর রহমান, টেকনাফ
১৪ নভেম্বর ২০২০, ২৩:২৯আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২৩:২৯

আট মাস বন্ধ থাকার পর গতকাল (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কেয়ারি সিন্দাবাদ এবং এমভি ফারহান ক্রুজ নামের দুটি জাহাজে চড়ে ৮৪৪ জন পর্যটক সেন্টমার্টিন পৌঁছেছেন।

দ্বীপে পর্যটন ব্যবসায় প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। হোটেল-মোটেল মুখর হয়ে উঠেছে আবারও। সাগরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণপিপাসুরা।

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

এবারের পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি চেয়েছিল দুটি জাহাজ। এমভি কেয়ারি সিন্দাবাদ জাহাজ গত ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহান ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি পেয়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের