পাখির চোখে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দৃষ্টিনন্দন সড়ক (ভিডিও)

নাসিরুল ইসলাম
২১ নভেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৬:৩৩

পদ্মা সেতু থেকে নামা বা ওঠার সময় শরীয়তপুর-জাজিরা-পশ্চিম নাওডোবা সড়ক দিয়ে চলাচল করবে যানবাহন। উন্নত দেশের মতো ঝকঝকে সুন্দর চার লেনের সড়ক এটি।

পদ্মা সেতু বহুমুখী নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে সড়কটি সাজানো হয়েছে। ফলে আশা করা হচ্ছে, পদ্মা সেতু হয়ে শরীয়তপুর জেলার সঙ্গে ঢাকার উন্নত যোগাযোগ বৃদ্ধি পাবে।

সড়কের একপাশে তৈরি হচ্ছে রেলপথ। দ্বিতল পদ্মা সেতুতে থাকছে রেল যোগাযোগ।

শরীয়তপুর-জাজিরা-কাওড়াকান্দির মিলনস্থল হয়ে উঠবে মৌলভি মমুল্লার কান্দি গোলচত্বর।

পুরো পথের মাঝখানের বিভাজকে রয়েছে হরেক রকম গাছের শোভা। পাখির চোখে চারদিকে সবুজের সমারোহ ও গাছগাছালি দৃষ্টিনন্দন।

সূত্রে জানা যায়, সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৬৮২ কোটি ৫৪ লাখ টাকা। স্বপ্নের পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে সড়কটির সুফল পাওয়া যাবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন