সুন্দরবনের দুবলার চরে তিন দিনের পুণ্যস্নান

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১০:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:৩৫

দুবলার চরে পুণ্যার্থী স্নান সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোর কোলে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যার্থী স্নান শুরু হচ্ছে আজ। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার শুধু হিন্দু তীর্থযাত্রীদের সমাগম থাকছে। আগামী ৩০ নভেম্বর সকালে রাসপূজা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন।

আলোর কোল এলাকার প্রবেশমুখে সব পুণ্যার্থীকে তল্লাশি করে ঢোকানো হবে। বন বিভাগ কর্তৃক অনুমোদিত পাঁচটি রুটের সব নৌযানে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে তল্লাশির ব্যবস্থা রেখেছে। 

সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আগতদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড। সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও অবৈধভাবে গাছ কাটা প্রতিরোধে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ টহল অব্যাহত থাকবে।

একইসঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলার তত্ত্বাবধানে একটি ডুবুুরি ও একটি মেডিক্যাল দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুবলার চরে কোস্টগার্ড স্টেশনের নিচতলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাস পূর্ণিমা উৎসব উদযাপনে কোস্টগার্ডের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি র‌্যাব, বনবিভাগ, নৌপুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?