জাপান ঘুরতে গেলে এই জায়গাগুলো রাখুন ভ্রমণতালিকায়

ফিচার ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৯:০৮আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৯:০৮

জাপান মানেই শুধু টোকিওর ঝলমলে শহর বা ফুজি পাহাড়ের সৌন্দর্য নয়। প্রাচীন মন্দির, ঐতিহ্যবাহী বাজার, বাঁশবন, পাহাড়ি উপত্যকা, জাদুঘর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির প্রতীক বুলেট ট্রেন। একটি ভ্রমণেই জাপানের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির নানা দিক ছুঁয়ে দেখা যায়।

টোকিওয়ে শুরু হোক ঐতিহ্যের খোঁজ

জাপান ভ্রমণে আসাকুসা মন্দির দিয়ে শুরু করা যেতে পারে। মন্দিরের পাশাপাশি ঐতিহ্যবাহী নাকামিসে দোরি শপিং স্ট্রিটে হাঁটলে জাপানের পুরোনো শহুরে সংস্কৃতির স্বাদ মিলবে। কাছেই রয়েছে উয়েনো পার্ক, যেখানে শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায়।

ফুজির পথে পাহাড়ি সৌন্দর্য

জাপানের অন্যতম প্রতীক মাউন্ট ফুজি। আবহাওয়া অনুকূলে থাকলে ফুজির ফিফথ স্টেশন পর্যন্ত যাওয়া যেতে পারে। মেঘ বা খারাপ আবহাওয়ার কারণে ফুজি দেখা সম্ভব না হলে বিকল্প হিসেবে রাখা যায় মনোরম ওশিনো হাক্কাই গ্রাম।

হাকোনেতে রোপওয়ে নৌভ্রমণ

প্রকৃতিপ্রেমীদের জন্য হাকোনে হতে পারে সফরের অন্যতম আকর্ষণ। তোগেন্দাই থেকে ওয়াকুদানি পর্যন্ত রোপওয়ে যাত্রায় পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়। এরপর দেখা যাবে আগ্নেয়ভূমির বৈশিষ্ট্যে ভরা ওয়াকুদানি ভ্যালি। হাকোনে লেকে পাইরেট শিপে ক্রুজ করেও সময় কাটানোর সুযোগ রয়েছে।

জাদুঘরে জাপানের ইতিহাস প্রযুক্তি

জাপান ভ্রমণ শুধু দর্শনীয় স্থান দেখা নয়, দেশটির প্রযুক্তিগত অগ্রগতির ইতিহাস জানারও সুযোগ। গাড়ির ইতিহাসে আগ্রহ থাকলে টয়োটা অটোমোবাইল মিউজিয়াম ঘুরে দেখা যেতে পারে। এখানে উনিশ শতক থেকে মোটরগাড়ির বিবর্তনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

নাগোয়ায় এসসিম্যাগলেভ অ্যান্ড রেলওয়ে মিউজিয়াম-এ দেখা যাবে দ্রুতগতির ট্রেনের প্রযুক্তি ও জাপানের রেল যোগাযোগের বিকাশের গল্প।

বাঁশবনের সবুজে হাঁটা

কিয়োটোর আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট জাপানের অন্যতম পরিচিত প্রাকৃতিক আকর্ষণ। সারি সারি বাঁশগাছের মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতা শহরের কোলাহল থেকে একেবারেই আলাদা। কিয়োটো ভ্রমণে এর সঙ্গে কিনকাকু-জি টেম্পল-ও রাখা যেতে পারে।

ওসাকা নারা ঘুরে দেখুন

ভ্রমণতালিকায় থাকতে পারে ঐতিহাসিক ওসাকা ক্যাসেল। জাপানের ইতিহাস ও স্থাপত্যের সঙ্গে পরিচিত হতে এটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর নারা গেলে তোদাই-জি টেম্পল ঘুরে দেখা যেতে পারে।

বুলেট ট্রেনে অন্য রকম অভিজ্ঞতা

জাপান ভ্রমণের অন্যতম আকর্ষণ হতে পারে শিনকানসেন বা বুলেট ট্রেন। শিন-ওসাকা থেকে হিরোশিয়া পর্যন্ত দ্রুতগতির এই ট্রেনযাত্রায় জাপানের আধুনিক পরিবহণব্যবস্থার অভিজ্ঞতা নেওয়া যাবে। ট্রেনের জানালা দিয়ে বদলে যেতে থাকা শহর, গ্রাম ও প্রাকৃতিক দৃশ্য দেখাও হতে পারে সফরের বিশেষ মুহূর্ত।

শুধু দর্শন নয়, সংস্কৃতির সঙ্গেও পরিচয়

জাপানের শহরগুলো ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রাখলে ভ্রমণ আরও পরিপূর্ণ হবে। মন্দির, ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর, প্রকৃতি ও আধুনিক প্রযুক্তি সব মিলিয়ে জাপান এমন একটি স্থান, যেখানে একই সফরে অতীত ও ভবিষ্যৎকে পাশাপাশি দেখা যায়।

/এমএএল/
সম্পর্কিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতার
সর্বশেষ খবর
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরি, থানায় জিডি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
সরকারি হাসপাতালে রোগী রেখে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, ঘেরাও করেছে স্থানীয় জনতা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ