প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস

ফিচার ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

স্কটল্যান্ডের বুনো আটলান্টিক উপকূলজুড়ে ছড়িয়ে থাকা হেব্রিডিস দ্বীপপুঞ্জে প্রকৃতি, ইতিহাস ও স্থানীয় সংস্কৃতি মিশে তৈরি করেছে অনন্য এক ভ্রমণজগৎ। রহস্যময় প্রাচীন পাথরের বৃত্ত, নির্জন সাদা বালুর সৈকত, মধ্যযুগীয় দুর্গ এবং ছোট ছোট দ্বীপের ঘনিষ্ঠ স্থানীয় জীবন সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই পর্যটকদের টানে এই অঞ্চল। তবে ২০২৬ সালে হেব্রিডিসে যোগ হচ্ছে আরও কিছু নতুন আকর্ষণ, বিশেষ করে হুইস্কিকে ঘিরে।

৫ হাজার বছরের পুরোনো পাথরের বৃত্ত

হেব্রিডিসের বাইরের দ্বীপপুঞ্জের উত্তরে লুইস দ্বীপে ক্যালানাইস স্ট্যান্ডিং স্টোনসকে ঘিরে চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত দর্শনার্থী কেন্দ্র। ক্রুশাকৃতির বিন্যাসে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় পাথরের বৃত্ত স্টোনহেঞ্জেরও আগে নির্মিত বলে ধারণা করা হয়।

প্রায় ৫ হাজার বছরের পুরোনো এই নিওলিথিক স্থাপনাকে আরও ভালোভাবে সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে এবার প্রথমবারের মতো দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া হবে। ফলে প্রাচীন এই স্থাপনা দেখার পাশাপাশি এর ইতিহাস ও সংরক্ষণ নিয়েও আরও জানার সুযোগ পাবেন ভ্রমণকারীরা।

সৈকতে বিমান অবতরণ

হেব্রিডিসের দক্ষিণে বাররা দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাই আলাদা। এখানকার বাররা বিমানবন্দরের রানওয়ে তৈরি হয়েছে জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল সৈকতে। জোয়ারের সময় রানওয়েটি পানির নিচে চলে যায়, আর ভাটার সময় সেখানে বিমান ওঠানামা করে।

চুনাপাথরের মতো সাদা উপসাগর আর মধ্যযুগীয় কিসিমুল দুর্গের জন্য পরিচিত এই ছোট দ্বীপে এবার চালু হতে যাচ্ছে প্রথম হুইস্কি ডিস্টিলারি। এতে বরভে গ্রামের নামও জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক হুইস্কির মানচিত্রে।

আইলায় হুইস্কির নতুন জোয়ার

দক্ষিণ হেব্রিডিসের আইলা দ্বীপ হুইস্কির জন্য বহুদিন ধরেই বিখ্যাত। বিশেষ করে তীব্র ধোঁয়াটে স্বাদের সিঙ্গেল-মল্ট স্কচের চাহিদা বাড়তে থাকায় দ্বীপটির হুইস্কি শিল্পও দ্রুত বিস্তৃত হচ্ছে।

২০২৬ সালে আইলায় চালু হচ্ছে দুটি নতুন ডিস্টিলারি। এর ফলে দ্বীপটিতে মোট ডিস্টিলারির সংখ্যা দাঁড়াবে ১৪-তে।

প্রথমে চালু হবে লাগান বে ডিস্টিলারি। এর সঙ্গে যুক্ত উদ্যোক্তারা এর আগে রোজব্যাংক, গ্লেনগয়েন ও এডিনবরো জিনের মতো প্রতিষ্ঠিত স্কটিশ স্পিরিট ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন।

বছরের পরের দিকে দর্শনার্থীদের জন্য খুলবে পোর্টিনট্রুয়ান ডিস্টিলারি। এটি পোর্ট এলেনের বাইরে অবস্থিত। কাছেই ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচ চালু করেছে হুইস্কি-থিমের হোটেল আরডবেগ হাউস।

ফলে আইলায় এখন শুধু হুইস্কি তৈরি হচ্ছে না, তাকে ঘিরে গড়ে উঠছে নতুন ধরনের পর্যটন অভিজ্ঞতাও।

/এমএএল/
সম্পর্কিত
ছয় শতক পেরিয়েও অমলিন বিনত বিবির মসজিদের ঐতিহ্য
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
কুক দ্বীপপুঞ্জের নীল লেগুন ও পলিনেশীয় সংস্কৃতি বাড়াচ্ছে পর্যটনের আকর্ষণ
সর্বশেষ খবর
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল ২ যুবকের পরিচয় মিললো
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল ২ যুবকের পরিচয় মিললো
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় 
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় 
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম