পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে

ফিচার ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

ভ্রমণের পথে হঠাৎ মোবাইলের ইন্টারনেট শেষ হয়ে যাওয়া কিংবা পাহাড়ি বা প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক না পাওয়া বেশ বিপাকে ফেলতে পারে। বিশেষ করে নতুন কোনও শহর বা অচেনা রাস্তায় গেলে পথ খুঁজতে গুগ্‌ল ম্যাপের ওপর নির্ভর করতে হয়। তবে আগে থেকেই একটু প্রস্তুতি নিয়ে রাখলে ইন্টারনেট ছাড়াও গুগ্‌ল ম্যাপ কাজে লাগানো সম্ভব।

আগে থেকেই ম্যাপ ডাউনলোড করুন

যে শহর বা এলাকায় ভ্রমণে যাবেন, সেখানে যাওয়ার আগেই সেই এলাকার ম্যাপ ফোনে ডাউনলোড করে রাখুন। গুগ্‌ল ম্যাপ খুলে প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এরপর ‘অফলাইন ম্যাপস’ অপশনে গিয়ে প্রয়োজনীয় এলাকা নির্বাচন করে ম্যাপটি ডাউনলোড করে নিন। নেট না থাকলেও পরে এই ম্যাপ ব্যবহার করতে পারবেন।

ফোনের জিপিএস চালু রাখুন

অফলাইন ম্যাপ ব্যবহার করার সময় মোবাইলের লোকেশন বা জিপিএস চালু রাখা জরুরি। ডাউনলোড করা এলাকার মধ্যে থাকলে গন্তব্য খুঁজে নিয়ে পথনির্দেশনা অনুসরণ করা যায়। ইন্টারনেট থাকতেই গন্তব্যের ঠিকানা, সম্ভাব্য রুট এবং আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে রাখা ভালো। বিশেষ করে অপরিচিত এলাকায় গাড়ি নিয়ে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে, তা আগে থেকে জেনে রাখলে নেট তাই ভ্রমণের আগে ফোনের লোকেশন পরিষেবা ঠিকমতো কাজ করছে কি না, সেটিও দেখে নিন।

বের হওয়ার আগে রুট দেখে নিন

ইন্টারনেট থাকতেই গন্তব্যের ঠিকানা, সম্ভাব্য রুট এবং আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে রাখা ভালো। বিশেষ করে অপরিচিত এলাকায় গাড়ি নিয়ে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে, তা আগে থেকে জেনে রাখলে নেটওয়ার্ক চলে গেলেও সমস্যা অনেকটাই কমে যায়।

অফলাইন ম্যাপ আপডেট রাখুন

অনেক দিন আগে ডাউনলোড করা ম্যাপের তথ্য পুরোনো হয়ে যেতে পারে। তাই ফোনে ইন্টারনেট থাকা অবস্থায় অফলাইন ম্যাপ নিয়মিত আপডেট করে নিন। সেটিংসে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে অফলাইন ম্যাপ আপডেট হওয়ার সুবিধাটিও চালু রাখা যেতে পারে।

সীমাবদ্ধতাও মাথায় রাখুন

অফলাইন ম্যাপ সব পরিস্থিতিতে অনলাইন গুগ্‌ল ম্যাপের বিকল্প নয়। ইন্টারনেট ছাড়া সাধারণত লাইভ যানজটের তথ্য, বর্তমান ট্রাফিক পরিস্থিতি কিংবা রিয়েল-টাইম বিকল্প পথের আপডেট পাওয়া যায় না। এ ছাড়া ডাউনলোড করা ম্যাপেরও নির্দিষ্ট মেয়াদ থাকে, তাই দীর্ঘ ভ্রমণের আগে সেটি নতুন করে আপডেট করে নেওয়া ভালো।

ভ্রমণের আগে কয়েক মিনিট সময় নিয়ে প্রয়োজনীয় ম্যাপ ডাউনলোড করে রাখলেই নেটওয়ার্কহীন রাস্তায় পথ খোঁজার ঝামেলা অনেকটাই কমানো সম্ভব।

/এমএএল/
সম্পর্কিত
আলমাটি থেকে থাইল্যান্ড, কম বাজেটে ঘোরার ৭ আন্তর্জাতিক স্থান
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্যয়বহুল সুইজারল্যান্ডে কম বাজেটে ঘোরার উপায় জানুন
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত