জার্মানি গেলে ঘুরে দেখুন ক্যাসেলের অপূর্ব জলকেলি

ফিচার ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১৪:২৮ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:২৮

জার্মানি এখন বাংলাদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় এক ভ্রমণগন্তব্য। ইতিহাস, স্থাপত্য, পাহাড়, বন আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটিতে গেলে শুধু বড় শহর ঘুরেই ভ্রমণ শেষ না করে একটু ভিন্ন অভিজ্ঞতার জন্য চলে যেতে পারেন ক্যাসেলে। দেশটির বিভিন্ন শহর ও দর্শনীয় স্থান ঘুরতে ট্রেন, বাস কিংবা গাড়ির সুবিধা নেওয়া যায়। আর প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপত্য একসঙ্গে উপভোগ করতে চাইলে বার্গপার্ক ভিলহেল্মশোহে হতে পারে ভ্রমণতালিকার বিশেষ একটি স্থান।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই বিশাল উদ্যানের সবচেয়ে বড় আকর্ষণ এর অসাধারণ জলপ্রবাহের আয়োজন। নির্দিষ্ট দিনে পাহাড়ের ওপরের হারকিউলিস স্মৃতিস্তম্ভ থেকে পায়ে হেঁটে নিচের দিকে নামতে নামতে জলপ্রবাহের এই অনন্য দৃশ্য উপভোগ করা যায়।

কোনও বৈদ্যুতিক পাম্প ছাড়াই প্রায় ৭ লাখ ৫০ হাজার লিটার পানি ওপর থেকে নিচে নেমে আসে। বারোক স্থাপত্যশৈলীর জলধারা, ঝরনা এবং প্রাচীন রোমান স্থাপত্যের আদলে তৈরি জলনালার মধ্য দিয়ে ছুটে চলা পানি একের পর এক দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। সবশেষে পানি প্রায় ৫২ মিটার উঁচু ফোয়ারা তৈরি করে দর্শনার্থীদের মুগ্ধ করে।

প্রায় ২ দশমিক ৩ কিলোমিটার পথ ধরে পানির স্রোতের সঙ্গে নিচের দিকে হাঁটার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। প্রতিটি ধাপে বদলে যায় দৃশ্যপট, কোথাও ঝরনার শব্দ, কোথাও স্থাপত্যের সৌন্দর্য। তৈরি হয় অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা।

বাংলাদেশি পর্যটকেরা জার্মানি ভ্রমণের পরিকল্পনা করলে বার্লিন, মিউনিখ বা অন্যান্য পরিচিত শহরের পাশাপাশি ক্যাসেলকেও রাখতে পারেন তালিকায়। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণে প্রকৃতি, ইতিহাস ও স্থাপত্য একসঙ্গে উপভোগ করতে চাইলে বার্গপার্ক ভিলহেল্মশোহের এই জলকেলি হয়ে উঠতে পারে জার্মানি ভ্রমণের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।

/এমএএল/
সম্পর্কিত
পর্যটন পুরস্কার ২০২৬ পাচ্ছে যারা
ভাওয়াল জাতীয় উদ্যানে প্রকৃতির সান্নিধ্যে একদিন
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
সর্বশেষ খবর
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে